চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারাবন্দীরা মোবাইলফোনে পরিবারের সঙ্গে কথা বলতে পারবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় কারাবন্দীদের মোবাইল ও টেলিফোনে পরিবারের সঙ্গে কথা বলার দ্বার উন্মোচিত হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, স্পর্শকাতর বন্দীদের কারাগার থেকে আদালতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু করা হচ্ছে।

রোববার দুপুরে কারা সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার প্রাঙ্গণে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্যারেড পরিদর্শন এবং বেলুন ও পায়রা উড়িয়ে কারা সপ্তাহের উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এক সময় কারাগার শুধু সাজা কার্যকরের স্থান হিসেবে গণ্য হতো। কিন্তু সময়ের পরিক্রমায় বাংলাদেশ জেল তার পুরনো ধ্যান ধারণা বদলেছে। এখন কারা সদস্যরা কারাবন্দিদের সংশোধন করে সমাজের পুনর্বাসন করার চেতনা ধারণ করে কারা সপ্তাহ উদযাপন করছেন। যা শুধু কারা বিভাগের নয় সরকারের সফলতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।’

বর্তমান সরকার কারা বিভাগের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছে জানিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি অর্থ বছরে কারা কর্মচারিদের প্রশিক্ষণের মানোন্নয়নের জন্য রাজশাহী ‘কারা প্রশিক্ষণ একাডেমি’, কারা নিরাপত্তা আরো শক্তিশালী করতে ‘কারা নিরাপত্তা আধুনিকায়ন প্রকল্প’, মহিলা কারারক্ষিদের আবাসন সমস্যা নিরসনকল্পে ‘মহিলা কারা রক্ষী আবাসন প্রকল্প’ এবং ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প’ সরকার একনেকে অনুমোদন দিয়েছে।

অনুষ্ঠানে সেরা জেল ও বিভাগকে কৃতিত্বপূর্ণ অবদান রাখার জন্য ক্রেস্ট প্রদান করা হয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী কারা রক্ষীদের মনোমুগ্ধকর শারীরিক কসরত প্রদর্শন উপভোগ করেন।  এছাড়াও কেন্দ্রীয় প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন, রক্তদান কর্মসূচির উদ্বোধন, প্রিজন পপুলেশন স্ট্যাটিসটিকস-২০১৭ বইয়ের মোড়ক উন্মোচন এবং বিশেষ দরবারে অংশগ্রহণ করেন।

Reneta

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণসহ কারা বিভাগের পদস্থ কর্মকর্তা।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কারাগারকাশিমপুর কারাগারপুরাতন কেন্দ্রীয় কারাগার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT