কারাগারের অভ্যন্তরে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর মধ্যে যোগাযোগের সুযোগ নেই বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দীন। তিনি বলেন: কারাগারে জঙ্গিদের চিহ্নিত করে সাধারণ বন্দিদের থেকে আলাদা করে রাখা হয়।
কারাগারে অবস্থান করা জঙ্গিদের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক। দেশের বিভিন্ন কারাগারে ৬ শতাধিক জঙ্গি রয়েছে বলেও জানান তিনি।








