চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারস্টেনের যে পরামর্শে পাল্টে গিয়েছিলেন কোহলি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৩ অপরাহ্ণ ১৪, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের ক্রিকেট ইতিহাসে গ্যারি কারস্টেন সেরা কোচদের একজন। তার হাত ধরেই ২০০৯ সালে টেস্ট র‍্যাঙ্কিংয়ের চূড়ায় পৌঁছেছিল দেশটি, ২০১১ সালে জিতেছিল ওয়ানডে বিশ্বকাপ। ২০০৭ সালে গ্রেগ চ্যাপেলকে সরিয়ে কোচ করা হয় সাউথ আফ্রিকার সাবেক ব্যাটসম্যানকে।

কারস্টেনের দলে ছিল নতুন-অভিজ্ঞদের দারুণ এক মিশেল। যেমন ছিলেন শচীন টেন্ডুলকার, তেমনি জায়গা হয়েছিল বিরাট কোহলিরও। ২০০৮ সালে অভিষিক্ত কোহলির আন্তর্জাতিক পথচলা সাবেক এ কোচের অধীনেই। প্রোটিয়াদের সাবেক ওপেনার জানাচ্ছেন, প্রথম দেখাতেই তিনি চিনে নিয়েছিলেন বিরাট কোহলির প্রতিভা। জানতেন, তখন যেটা দেখা যাচ্ছিল সেটাই কোহলির সেরাটা নয়।

ভারতের বর্তমান অধিনায়ককে নিয়ে বলতে গিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে এক ওয়ানডে সিরিজের কথা টেনেছেন কারস্টেন। সিরিজে কোহলি ভালো শুরু করেও বড় শট নিতে গিয়ে উইকেট ছুঁড়ে এসেছিলেন। কারস্টেন তখনই বুঝেছিলেন ডানহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ারকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে হলে অহেতুক বড় শটের ঝুঁকি নেয়াটা বাদ দিতে হবে।

দ্য আরকে শোতে কোহলিকে নিয়ে কথা বলার সময় কারস্টেন স্মৃতি টেনে আনেন, ‘আমার যখন বিরাটের সঙ্গে প্রথমবার দেখা হয়েছিল, তখন ওর মধ্যে অসাধারণ ক্ষমতা ছিল এবং প্রতিভা। ও একজন নতুন প্রজন্মের খেলোয়াড় ছিল। কিন্তু আমি জানতাম সে তার সেরা জায়গাটায় নেই। তাই আমরা অনেক আলোচনা করতাম।’

‘আমি কখনও ভুলব না, যখন আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছিলাম। ও দারুণ ব্যাট করছিল এবং ৩০ রানে অপরাজিত ছিল। সেই সময় হঠাতই সিদ্ধান্ত নিল বোলারকে লংঅনের উপর দিয়ে ছক্কা হাঁকাবে। তা করতে গিয়ে আউট হয়ে গেল।’

‘আমি শুধু ওকে বলেছিলাম, তুমি যদি তোমার ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চাও, তোমাকে সেই বলটি খেলতে হতো মাটিতে রেখে। তুমি জানো তুমি বল উড়িয়ে হিট করতে পারো, তবে তাতে অনেক ঝুঁকি আছে। অমার মনে হয় সে কথাটা মনে রেখেছে এবং পরের ম্যাচে কলকাতায় সেঞ্চুরি করেছিল।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কারস্টেনকোহলিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT