স্পোর্টস

‘কারও পারিশ্রমিক বাকি থাকবে না’

‘কারও পারিশ্রমিক বাকি থাকবে না’

প্রথম ম্যাচে মাঠে নামার আগেই দলের সব ক্রিকেটারদের হাতে কিছু না কিছু পারিশ্রমিক তুলে দিয়েছি। শুধু দেশি ক্রিকেটার এবং সিনিয়র ক্রিকেটাররাই নন পারিশ্রমিক পেয়েছেন তরুণ এবং উদীয়মান ক্রিকেটাররাও। এতে তাদের মন যেমন চাঙ্গা থাকবে তেমনি মাঠে দল হিসেবে পারফর্ম করতে পারবে তারা।

কিন্তু সাফল্য আসছে কই? প্রথম তিন ম্যাচের দুটিতেই তো হেরে বসেছে দল। তাতে কি আরও অন্তত ৭টি খেলা বাকি, অনেক কিছুই তো হতে পারে। তাছাড়া সব ম্যাচই জিততে হবে দলকে এমন চাপে ফেলতেও চাই না আমরা। কথাগুলো বলছিলেন বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ।

বিপিএল নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘বিপিএল ফ্রম দ্য গ্যালারি’ এর তৃতীয় সরাসরি অনুষ্ঠানে যোগ দেন তিনি। এছাড়াও স্টুডিওতে ছিলেন চিটাগং ভাইকিংসের টিম ম্যানেজার ও সাবেক ক্রিকেটার হাসানুজ্জামান ঝড়ু ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান বাবু।

বিষয়:বিপিএল বিপিএল ৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…