চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কারও জন্য কোন কিছুই থেমে থাকে না’

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৭:১৮ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশি যুব নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুপুরের রোদ বাঁচিয়ে সংবাদ সহকর্মীরা নিজেদের মধ্যে ভাব আদান-প্রদানে ব্যস্ত! তাতে ছেদও পড়ল দ্রুতই। কাঙ্ক্ষিত কালো গাড়িটা যে এসে পড়েছে। যার জন্য অপেক্ষা, সেই সাকিব আল হাসানই চালকের আসনে! লাগাতার জ্বলতে থাকল ক্যামেরার ফ্ল্যাশ। হাতে দুটো প্যাকেট সমেত নেমেই জানতে চাইলেন, সবাই এসে গেছেন? শুরু করে দিবো? আবার নিজেই দশ মিনিট চেয়ে নিয়ে চারতলার ফ্ল্যাটে উঠে গেলেন।

সবার প্রতীক্ষাটা আরও দীর্ঘ হল। দুপুর দেড়টায় নিজ বাসায় সংবাদ মাধ্যমের সামনে আসার কথা ছিল সাকিবের। এলেন ১৫মিনিট পর। সহকর্মীর সঙ্গে কথা বলে জানা গেল ইচ্ছে করেই সময়টা হাতে রাখা হয়েছে। যাতে সকলে গুছিয়ে নেওয়ার পর সাকিব শুরু করতে পারেন। সাকিবের সব কিছুতেই এমন পরিকল্পনার ছাপ!

সাকিব অবশ্য এমনিতেই পয়েন্ট টু পয়েন্ট, কাট টু কাট টাইপের মানুষ। গুছিয়ে গুছিয়েই কথা বলেন। ধার ধরেন না আবেগের। যেন পেশাদারিত্বের মূর্ত প্রতীক! এদিনও তার ব্যতিক্রম হল না। পুরোটা সময়ই মুখে হাসি ধরে রেখে উত্তর করে গেলেন অপ্রিয় অনেক প্রশ্নের। যাতে জানা গেল ক্রিকেটে সাকিবের ভবিষ্যৎ পরিকল্পনা, বিশ্রাম চাওয়ার আসল কারণ, সেটা মেলার পর তার মনের মাঝে কি ঘটে চলেছে।

সাকিব ৬ মাসের টেস্ট বিশ্রাম চেয়েছিলেন। সেটা না মিললেও বিসিবি তাকে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে বিশ্রাম নেওয়ার অনুমতি দিয়েছে। এরপরই প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, দুই টেস্টের সময়টাতে কতটুকুই-বা বিশ্রাম মিলবে সাকিবের। সাকিব সময়টা এক মাসের মনে করিয়ে দিয়ে বললেন, আপাতত এটাই পর্যাপ্ত তার জন্য।

শরীর নয়, মূলত মানসিক অবসাদের জন্যই এই স্বেচ্ছা বিরতি। সাকিব শুরু থেকেই এই পয়েন্টটা ধরে রেখে এগোলেন। কিন্তু সময়টাতে রঙিন পোশাকে খেলবেন, খেলবেন ফ্র্যাঞ্চাইজি লিগেও। প্রশ্নটা তাই বড়ই হচ্ছে, সাকিব কি দেশের খুব প্রয়োজনের সময় নিজেকে সরিয়ে রাখলেন? ইংল্যান্ড, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করার পর সাউথ আফ্রিকার বিপক্ষে সুযোগ কাজে লাগানোর জন্য তো তাকেই সামনে থেকে ব্যাটে-বলে নেতৃত্ব দিতে হত। তার অভাবে কি দল ভুগবে না?

অনেকটা জীবনমুখী উত্তর বিশ্বসেরা অলরাউন্ডারের, ‘মনে হয় না আমার থাকা না থাকা খুব বেশি প্রভাব ফেলবে। দুনিয়াতে কোনও জিনিসই তো কারও জন্য অপেক্ষা করে না। মন থেকে বিশ্বাস করি, বাংলাদেশ অনেক ভাল করবে সেখানে। ভালো করার ধারাটা অব্যাহত থাকবে। যে যাবে, সেও ভালো করবে। সবার জন্যই চ্যালেঞ্জিং হবে সেখানে খেলা। সবার ভেতর বাড়তি চেষ্টাও থাকবে ভালো করার।’

Reneta

তারপরও প্রশ্ন ছুটে যায়, বিশ্রামটা কি সাউথ আফ্রিকা সিরিজের পরে নিলে হত না? সাকিব সাবলীলভাবেই বলে যান, ‘যদি মনে হত পরে নিলেও চলবে, পরেই নিতাম। মনে হল, এখনই বিশ্রামের উপযুক্ত সময়। সেজন্যই নেয়া। তাছাড়া সবার মনের সঙ্গে তো সবার মিল থাকবে না। মতের সঙ্গে মতের মিলও হবে না। এটাই স্বাভাবিক। আমার জায়গায় থাকলে হয়ত আমার অবস্থানটা বুঝতেন। আমার কাছে মনে হয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত। আশা করি, এটা অবশ্যই ভালো কিছু দেবে।’

সাকিব যতই বলুন, দল তার অভাব বুঝবেই। তিনি মাঠে থাকা মানেই তো দুজন খেলোয়াড়ের কাজ একা করে দেওয়া। সেটা সাকিবও হয়ত ভালো করেই বোঝেন। এরপরও বিশ্রামটা তার চাই-ই। পেয়েছেনও। সেটা কিভাবে কাটাবেন জানা গেল তার মুখেই।

‘জানি না কি করব। পরিবারের সঙ্গে সময় কাটাব। হয়ত বাইরে ঘুরতে যাবো। পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো। ক্রিকেট থেকে বাইরে থাকাটা মাঝেমধ্যে খুবই জরুরি। চেষ্টা থাকবে যত বেশি বাইরে থাকতে পারি। সাউথ আফ্রিকায় যেহেতু ওয়ানডে ও টি-টুয়েন্টি আছে, সেটার প্রস্তুতিও শুরু করব। কিন্তু কয়েক দিন পর।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাকিব আল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT