চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাভানিকে ‘প্রায়শ্চিত্ত’ করালেন ত্রাতা নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A

পেনাল্টি নিয়ে যত নাটক! একবার নেইমার নেন তো পরেরবার এডিনসন কাভানি। বুধবার রাতে ট্রয়েসের বিপক্ষে পালাক্রমে পেনাল্টি পাওনা ছিল উরুগুয়ে ফরোয়ার্ডের। তিনি শট নিয়েই আটকে গেছেন প্রতিপক্ষ গোলরক্ষকের দেয়ালে। পরে পিএসজিকে টেনে তুলে আসল ত্রাতা নেইমারই। নিজে গোল করেছেন, সঙ্গে পেনাল্টি মিসের খলনায়ক কাভানিকে দিয়ে গোল করিয়ে বানিয়েছেন নায়কও। তাতে পিএসজি জিতেছে ২-০ গোলে।

লিগ ওয়ানে ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। কাভানিকে শার্ট ধরে টেনে ফেলে দেন ট্রয়েসের ডিফেন্ডার। স্পটকিক নেন কাভানি নিজেই। কিন্তু উরুগুয়ে ফরোয়ার্ডের শট ঝাঁপিয়ে পরে ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক মামাদোউ সামাসা।

কাভানির পেনাল্টি মিস পিএসজিকে ভুগিয়েছে বেশ। প্রতিপক্ষের গোলবারে দেয়াল হয়ে দাঁড়ানো গোলরক্ষক সামাসা তো ছিলেনই। স্বাগতিকদের একাধিক সুযোগ নস্যাৎ করে দিয়ে তিনি যখন নায়ক হওয়ার অপেক্ষায়, তখনই পিএসজির ত্রাতা হয়েছেন নেইমার।

Banglabid

ম্যাচের ৭৩ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে ট্রয়েস গোলরক্ষককে পরাজিত করে পিএসজিকে স্বস্তি এনে দেন ব্রাজিল তারকা। চলতি লিগে এটি নেইমারের নবম গোল।

ন্যুনতম ব্যবধানে হলেও যখন জয়ের অপেক্ষায় পিএসজি, তখনই আবারও নেইমার চমক। ডি-বক্সের বামপ্রান্ত দিয়ে কাভানির দিকে বল ঠেলে দেন ব্রাজিল ফরোয়ার্ড। সেই পাসে নিচু শটে বল জালে জড়িয়ে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন কাভানি। লিগে এটি ১৭তম গোল ও সর্বোচ্চ।

১৫ ম্যাচে ৪১ পয়েন্টে লিগ ওয়ান টেবিলে সবার উপরেই আছে পিএসজি। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা মার্শেই তাদের থেকে পিছিয়ে আছে ১০ পয়েন্টে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিনসন কাভানিনেইমার-পিএসজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্পের মুসলিমবিদ্বেষী ভিডিও: ব্রিটেনের প্রতিবাদের পাল্টা জবাব

পরবর্তী

পান চাষে আগ্রহ হারাচ্ছেন মাদারীপুরের কৃষক

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পান চাষে আগ্রহ হারাচ্ছেন মাদারীপুরের কৃষক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নবযাত্রায় বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাসের চাপায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন মাস কাদায় আটকে থাকা চার মহিষকে উদ্ধার করলেন ইউএনও

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT