চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাবুলে টিভি স্টেশনে সন্ত্রাসী হামলা, বহু হতাহতের শঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A

আফগানিস্তানের রাজধানী কাবুলে বেসরকারি একটি টেলিভিশন স্টেশনে কয়েকজন বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার শামশাদ টিভির কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে। সেখানে চ্যানেলটির প্রায় শতাধিক লোক রয়েছেন।

সন্ত্রাসীদের আক্রমণের ফাঁকে পালিয়ে আসতে সক্ষম এক সাংবাদিকের বরাতে বিবিসি জানায়, ভিতরে হামলাকারীরা এখনও অবস্থান করছে।

‘এখনও প্রচণ্ড গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। কিন্তু এই হামলার পিছনে কারা রয়েছে সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।’

হাশমাত ইসতাঙ্কজি নামের ওই রিপোর্টার বলেন, ‘আমার কয়েকজন সহকর্মীকে হত্যা করা হয়েছে, কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় পরে থাকতে দেখেছি।সন্ত্রাসীরা গ্রেনেড ছুড়তে ছুড়তে ভেতরে প্রবেশ করে।’

কাবুল পুলিশের প্রধানের এক মুখপাত্র জানিয়েছেন পুলিশের গুলিতে একজন হামলাকারী নিহত হয়েছেন এবং স্টেশনের নিয়ন্ত্রণ নেবার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। হামলার পর পরই টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়।

Reneta

সম্প্রতি নিয়মিত বিরতিতে কাবুল শহরের বিভিন্ন জায়গায় কথিত তালেবান সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে। আফগানিস্তান সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের জন্য বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। গত মে মাসে কাবুলে এক আত্মঘাতী বোমা হামলায় ১৫০ জনের বেশি প্রাণ হারান। গত বছর তালিবানদের এক আত্মঘাতী হামলায় টোলো টিভির সাতজন কর্মী নিহত হয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানস্তানকাবুল
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি যে যন্ত্রের মতো, স্কালোনিকে অবাক করে না

জুলাই ১১, ২০২৬

রোবোসাব-২০২৬ প্রতিযোগিতায় বাংলাদেশের নেতৃত্বে শ্রীমঙ্গলের অর্কপ্রতীক

জুলাই ১১, ২০২৬

বারবার হিন্দু নারীকে বিয়ে, আমিরের বিরুদ্ধে ভারতে বিক্ষোভ

জুলাই ১১, ২০২৬

ধূমপানমুক্ত ভোক্তা অধিদপ্তর, হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

জুলাই ১১, ২০২৬

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT