আর্জেন্টিনার গোলরক্ষক উইলি কাবাল্লেরোর পরিবারকে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
আর্জেন্টিনা আইসল্যান্ডের বিপক্ষে ড্র করার পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ০-৩ গোলে হেরে যায়। দুই ম্যাচেই গোলরক্ষক ছিলেন উইলি কাবাল্লেরো।
ক্রোয়েশিয়া ম্যাচে দৃষ্টিকটু ভুল করেন তিনি। নিজের খেলোয়াড়কে বল দিতে যেয়ে প্রতিপক্ষ ফরোয়ার্ডকে বল দিয়ে দেন। তখন ওই ম্যাচে প্রথম গোল হজম করেন। পরের ম্যাচে তিনি বাদ পড়েন।
‘দ্বিতীয় পর্বে যাওয়ায় আমি কিছুটা শান্ত। কিন্তু আমার সঙ্গে যা ঘটেছে সেটা ভালো কিছু নয়,’ মন্তব্য করে কাবাল্লেরো বলেন, এটা ফুটবল। এখানে ভুল হতেই পারে। তাই বলে আমি এবং আমার পরিবারকে হুমকির মুখে কেন পড়তে হবে?’
কাবাল্লেরোর পরিস্থিতি দেখে আর্জেন্টিনা কোচ সাম্পাওলি বলেছেন, ‘তাকে দোষ দেয়া ঠিক নয়।’
ভুলের দায় নিয়ে কাবাল্লেরো বলছেন, ‘আমি আরও একবার আমার ভুলের দায় নিচ্ছি। কিন্তু আমার পরিবারকে এই সব পরিস্থিতির মুখে ফেলার ইচ্ছা আমার নেই।’







