লাইফস্টাইল

কাপড়ে ফাঙ্গাস!

কাপড়ে ফাঙ্গাস!

laundry

আসছে বর্ষার মৌসুম। নিজের ধুয়ে রাখা পছন্দের কাপড় গুলো যত্ন করে উঠিয়ে রেখেছেন আলমারিতে। কিন্তু একি? হঠাৎ-ই ফাঙ্গাস এসে বাসা বেঁধেছে আপনার শখের কাপড়গুলোতে!

তাই বর্ষা এলেই কাপড়ে নিতে হয় একটু বাড়তি যত্ন। অনেক সময় দেখা যায়,প্রচন্ড গরমের পাশাপাশি বৃষ্টিও ঝরছে। এই স্যাতস্যাতে আবহওয়াতে ওয়্যারড্রোব বা আলমারিতে রাখা পোশাকের জন্য নিতে হবে বাড়তি পরিকল্পনা।

তাই কাপড়ে ফাঙ্গাস দূর করার কিছু পরামর্শ।

চাই কড়া রোদ
আপনার পছন্দের কাপড়টি ধুয়ে কড়া রোদে শুকান। বর্ষার সময় অল্প ভেজা কাপড়গুলো বদ্ধ কোন স্থানে অবশ্যই রাখবেন না। আলমারিতে তুলে রাখার আগে কাপড় ভালো করে ইস্ত্রি করে রাখুন।

ইস্ত্রি করে রাখুন আপনার পছন্দের কাপড়
ইস্ত্রি করে রাখুন আপনার পছন্দের কাপড়

দরকার সিলিকা জেল
শুনেই একটু আবাক হচ্ছেন! কাপড়ে সিলিকা জেল? হ্যাঁ, নতুন নতুন পানির পট বা বক্সের সাথে হরহামেশাই এই রকম সিলিকা প্যাকেট পেয়ে থাকেন। এই সিলিকা জেল কাপড়ে রাখলে ফাঙ্গাস দূর হবে।

ভিনেগার

কিছুতেই কাপড়ে ফাঙ্গাস দূর করতে পারছেন না? পছন্দের কাপড়ে পরেই গেলো ফাঙ্গাস। কি আর করার! সাথে সাথে কাপড়টি ধুয়ে ফেলুন। আর কাপড়ে তিন থেকে চার কাপ ভিনেগার মেশানো পানিতে দিলেই আপনার কাপড় থাকবে ফাঙ্গাস মুক্ত। সেই সাথে চমৎকার সুবাসও ছড়াবে।

লেবু ও লবন চিকিৎসা
হাতের কাছে কিছুই পাচ্ছেন না! তাই চট জলদি লেবু ও লবন দিয়ে ধুয়ে ফেলুন আপনার কাপড়টি। তাহলে ফাঙ্গাসের উপদ্রব থেকে বাঁচবে আপনার কাপড়।

গরম পানি ও নিম থেরাপি
গরম পানি দিয়ে কাপড় ধুলে জীবাণু বেশ দ্রুত দূর হয়ে যায়। আপনি চাইলে কিছু সিদ্ধ নিম পাতাও দিয়ে দিতে পারেন। এতে করে কাপড়ের ফাঙ্গাস দূর হবে।

ঘরের হালকা আলো
বৃষ্টির জন্য ছাদে কাপড় শুকাতেই পাচ্ছেন না। তাহলে উপায়? ঘরেই হালকা আলোর মাঝে দড়ি টাঙ্গিয়ে ফ্যান ছেড়ে শুকিয়ে নিন আপনার কাপড়গুলো। ইন্ডিয়া টুডে

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…