কানের উদ্বোধনী রাতটা মাতিয়েছিল মার্কিন মডেল বেলা হাদিদ। আর গতকাল বৃহস্পতিবারের রাতটার কথা ধরলে বলতে হবে কানাডিয়ান মডেল উইনি হার্লোকে নিয়ে। উইনি যেন নেমে এলো একেবারে ভিন্ন এক রূপে। আর জানিয়ে দিলেন আজকের রাতটা তারই হতে চলেছে।
এবারই প্রথম কানের লাল গালিচায় পা পড়েছে এই মডেলের। পড়েছিলেন নীল। তবে একেবারে যেন আকাশের সেই উজ্জ্বল নীল। নীল বেল গাউনেই মানিয়েছিল তাকে। যেন সাধারণের মাঝেই অসাধারণ। এই নীল পোশাকেই উতরে গেছেন তিনি। একেবারে পা পর্যন্ত ঢাকা গাউনে হেঁটেছেন লাল গালিচায়।
রূপ কিংবা সৌন্দর্যের কথা চিন্তা করলে অন্যদের চেয়ে হয়তো পিছিয়েই থাকতে হবে উইনিকে। তার ওপর শরীরে আছে শ্বেতি রোগের উৎপাত। তবুও লাল গালিচায় ঠিকই উজ্জ্বল আলো ফেললেন উইনি হার্লো। ডেইলি মেইল।









