চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে কানে কমিউনিকেশন, তাতে আরও বেশি ভয়

সাঈফ ইবনে রফিক সাঈফ ইবনে রফিক
৮:৪৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৫
মতামত
A A

বিদেশে ছেলের সঙ্গে মা ভাইবারে কথা বলতো। শেখ হাসিনার সরকার সেটা বন্ধ করে দিয়েছে। বিএনপি সরকারের আমলে মা ভাইবার-ইমোতে কথা বলার সুযোগ পেয়েছিলো কি না, এটা এখন বড় প্রশ্ন নয়।

সাকা চৌধুরী কে? আর মুজাহিদই বা কে? এটাও মায়ের কাছে প্রশ্ন নয়। সে তার ছেলের সঙ্গে কথা বলতে চায়। গতকাল শুনেছে ছেলেটার জ্বর। আজ আপডেট জানার জন্য মনটা উসখুস করছে। জঙ্গিবাদীরা এবার মুখে মুখে গ্রামে গ্রামে রটিয়ে দিলো শেখ হাসিনা ভাইবার বন্ধ করে দিয়েছে।

মায়ের কানেও খবরটা এভাবেই পৌঁছালো। মিডিয়ার প্রতি মানুষের আস্থা নেই, তাই মুখে মুখে সাঈদীকে চাঁদে দেখার ইনফরমেশন সে বিশ্বাস করে। সোশ্যাল মিডিয়াও গুজবের ভান্ডার। রেডিও মুন্না থেকে শুরু করে বাঁশেরকেল্লা, সত্য প্রচারেও তারা মিথ্যাচারকে হালাল মনে করে।

আর মূলধারার মিডিয়া চলছে পুঁজিবাদী মালিকের ইচ্ছায়। গণমাধ্যম যখন জনগণের কথা বলে না, তখন তারা কানে কানে যে কমিউনিকেশন, তাতেই আস্থা রাখতে বাধ্য হয়।

সাকা-মুজাহিদের ফাঁসির রায় পরবর্তী নাশকতা ঠেকানোর উদ্দেশ্যে প্রান্তিক মায়ের ভাইবার বন্ধ করে দেয়াতো ‘পোড়ামাটি নীতি’র সাইডএফেক্ট। শত্রুপক্ষকে যোগাযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মায়ের উদ্বেগকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মেনে নেয়ার উপায় নেই।

এর বিপরীত গল্পটা আরো চমৎকার। কিন্তু থ্যাংকসলেস। প্রত্যন্ত গ্রামে থ্রিজি পৌঁছে গেছে। মা প্রবাসী ছেলেটার সঙ্গে ভাইবারে কথা বলছে। প্রবাসী স্বামীর চিঠি আসতো ১৫/২০ দিন পরপর। কোনো কোনো মাসে চিঠি আসতোই না।

Reneta

সরকারের জবাবটা আসলে উইকেটকিপারের মতো। ক্যাচ ফেললেই গালিগালাজ, অথচ ধরার পর বলা হবে, এটা তোমার ডিউটি।

ইনফরমেশন টেকনোলজির এই দানবীয় উন্নয়নটা সরকারের ডিউটি, ভাইবার বন্ধ করে দেয়াটা স্রেফ ক্যাচ ফেলে দেয়া।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিরিয়ায় আইএস অবস্থানে রুশ-যুক্তরাষ্ট্রের বিমান হামলা

পরবর্তী

কারা থাকছেন বিপিএল’র জমকালো কনসার্টে

পরবর্তী

কারা থাকছেন বিপিএল’র জমকালো কনসার্টে

বাংলাদেশ ছেড়ে ভারতে যাচ্ছে ১৮টি পরিবার

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT