চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডা-অস্ট্রেলিয়া-আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘যদি একদিন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
বিনোদন
A A

দেশের ২২ সিনেমা হলে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘যদি একদিন’। প্রথমদিন থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন হল থেকে ছবিটি দর্শক গ্রহণ করে বলে খবর পাওয়া যাচ্ছে। ঢাকার বাইরে সিলেটের নন্দিতা, বরিশালের অভিরুচি, যশোরের মনিহার সিনেমা হলের ম্যানেজার সঙ্গে কথা বলে জানা গেছে, ‘যদি একদিন’ দেখতে প্রচুর দর্শক সিনেমা হলে আসছেন।

বিশেষ করে অনেকদিন পর পরিবার নিয়ে মানুষ দলবেঁধে হলে আসছেন। তৃপ্তি নিয়ে ‘যদি একদিন’ দেখছেন। অনেকেই আবার চোখ মুছতে মুছতে হল থেকে বের হচ্ছেন। ভূয়সী প্রশংসা করছেন ছবির অন্যতম আকর্ষণ তাহসান ও শিশুশিল্পী রাইসাকে। বাকিদের অভিনয় দেখেও মুগ্ধতার কথা জানাচ্ছেন অনেকেই।

এদিকে, মুক্তির ৩ দিনের মাথায় আজ (রবিবার) দুপুরে ‘যদি একদিন’ ছবির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ জানালেন, অস্ট্রেলিয়া-কানাডা-আমেরিকায় এই তিন দেশে মুক্তি পেতে যাচ্ছে ‘যদি একদিন’। চ্যানেল আই অনলাইনকে ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা বলেন, কানাডায় ২২ মার্চ, অস্ট্রেলিয়াতে ৩১ মার্চ এবং আমেরিকায় এপ্রিলের প্রথম সপ্তাহে ‘যদি একদিন’ মুক্তি দেয়া হচ্ছে। একইমাসে ফ্রান্স, আয়ারল্যান্ডেও মুক্তির প্রক্রিয়া চলছে।

কানাডার যে সব হলে দেখা যাবে ‘যদি একদিন’
Banglabid

 

নির্মাতা রাজের সঙ্গে আলাপ করে জানা যায়, কানাডায় ‘যদি একদিন’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো, আমেরিকায় রাজ হামিদ, অস্ট্রেলিয়াতে পরিবেশনা করছেন তানিম আল মানান। ধারণা করা যাচ্ছে, দেশের দর্শক যেভাবে ‘যদি একদিন’ গ্রহণ করেছেন, প্রবাসের দর্শকরাও পারিবারিক গল্প, বন্ধুত্ব, ত্যাগ ও ভালোবাসার গল্পে নির্মিত এ ছবিটি সাদরে গ্রহণ করবেন।

‘যদি একদিন’র মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন সংগীত ও ছোটপর্দার হার্টথ্রব তারকা তাহসান খান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, শিশুশিল্পী রাইসা, সাবেরি আলম, আনন্দ খালেদ, সুজাত শিমুল, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নাজিবা বাশার প্রমুখ।

Reneta

এ ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ। আর এককভাবে ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিন রহমানতাহসান খানযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কিমিচকে চান মেসি, ম্যানইউতে চোখ কৌতিনহোর

পরবর্তী

মাভাবিপ্রবিতে র‍্যাগিংয়ের নামে নির্যাতন, বিক্ষোভ

পরবর্তী

মাভাবিপ্রবিতে র‍্যাগিংয়ের নামে নির্যাতন, বিক্ষোভ

'এডমিরাল’ পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

সর্বশেষ

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT