চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ভ্রমণ নিষেধাজ্ঞায় পরিবর্তন আসছে

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
৩:২২ অপরাহ্ণ ২৬, জুন ২০২১
প্রবাস সংবাদ
A A

কানাডার ভ্রমণ নিষেধাজ্ঞায় আগামী মাসের প্রথম সপ্তাহে বেশ পরিবর্তন আসছে। এর আওতায় আগামী ৫ জুলাই থেকে কানাডার বেশিরভাগ আন্তর্জাতিক ভ্রমণকারী, যারা পুরোপুরি টিকা বা দুটি ভ্যাকসিন নিয়েছেন, তারা সহজেই কানাডায় যাতায়াত করার অনুমতি পাবেন।

এছাড়া আগামী ৫ জুলাই থেকে কার্যকর হওয়া নিয়মে ভ্রমণকারীরা বর্তমানে বিদ্যমান স্বাস্হ্যবিধি অনুসারে কানাডায় প্রবেশের পর ১৪ দিনের জন্য স্ব-বিচ্ছিন্ন হতে হবে না বা ৩ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টাইন এ থাকতে হবে না।

অন্যদিকে কানাডায় করোনার প্রকোপ কমতে শুরু হলেও দেশটির নাগরিকদের শঙ্কা এখনও কমেনি। এখনও প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, তবে তা তুলনামূলকভাবে অনেক কম।

তবে কানাডায় গ্রীষ্মের আমেজ শুরু হলেও অনেকেই ঘর থেকে এখনো বের হচ্ছেন না স্বাস্থ্যের কথা চিন্তা করে। দুই ডোজ টিকা নেবার পরও অনেকের আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।

কানাডার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সরকার প্রধান এবং বিভিন্ন প্রদেশের প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছেন।

বিশিষ্ট কলামিস্ট, উন্নয়ন গবেষক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষক মাহমুদ হাসান বলেন: করোনার শুরু থেকেই সরকার আগাম সতর্কতা নিতে পিছপা হয়নি।

Reneta

এমনকি এখন পর্যন্ত সরকারের নেয়া প্রতিটি পদক্ষেপেরও তিনি ভূয়সি প্রশংসা করেন।

২১ জুন সোমবার নতুন পরিকল্পনার কথা ঘোষণা করে কানাডার স্বাস্থ্যমন্ত্রী পট্টি হাজদু বলেছেন: আমরা কানাডিয়ানদের সবাইকে বলে আসছি, আন্তর্জাতিক ভ্রমণে সহজতর পদক্ষেপগুলি তখনই নেওয়া হবে, যখন আমরা দেখব আমাদের সম্প্রদায়গুলি ক্রমবর্ধমানভাবে নিরাপদ হয়ে উঠছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রী পট্টি হাজদু সোমবার নতুন এই পরিকল্পনার ঘোষণায় আরও বলেছেন: আপনি যদি এই গ্রীষ্মে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করার পরিকল্পনা করেন, তাহলে আপনি যে দেশে সফর করছেন সেগুলির নিয়মকানুন পরীক্ষা করে দেখুন।

কানাডায় আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো শিথিল হবে ৫ জুলাই থেকে তবে পরিবর্তনটি সম্পূর্ণরূপে টিকা দেওয়া অ-নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা বিনা কারণে ভ্রমণ করছেন এবং যে কোনও ভ্রমণকারী কানাডিয়ান নাগরিক পুরোপুরি ২টি ভ্যাকসিন নেননি, তাদের জন্য বিদ্যমান ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো কার্যকর থাকবে। কানাডার বর্ডার সার্ভিস অফিসাররা প্রতিটি ভ্রমণকারীদের পরিস্থিতি পর্যালোচনা ও বিবেচনার জন্য দায়বদ্ধ থাকবেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় ১৪ লাখ ১২ হাজার ২শত ২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজার ১শ’ ৯৭ জন এবং সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭৬ হাজার ৯শ’ ৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকানাডায় ভ্রমণনিষেধাজ্ঞা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৃষি সাংবাদিক ফোরামের সভাপতি ইফতেখার, সম্পাদক শাহীন

পরবর্তী

মাহমুদউল্লাহকে টেস্টে ফেরানো হল

পরবর্তী

মাহমুদউল্লাহকে টেস্টে ফেরানো হল

স্বল্পদৈর্ঘ্যে সেরা ‘আশ্রয়’, প্রামাণ্যচিত্রে ‘হাউসের ধুয়া’

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT