চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ

আহসান রাজীব বুলবুলআহসান রাজীব বুলবুল
১০:৪৪ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডা

‘স্থায়ীভাবে বসবাসের অনুমতি’র শর্ত শিথিলের দাবিতে কানাডায় বর্তমান এবং প্রাক্তন বিদেশি শিক্ষার্থীরা  বিক্ষোভ করেছে।

শনিবার টরন্টোতে কানাডার উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের অফিসের সামনে বিক্ষোভ করে তারা।

কানাডার অভিবাসন আইন পরিবর্তনের দাবি তুলে বিক্ষোভকারীরা শ্রমবাজার ঘুরে না দাঁড়ানো পর্যন্ত স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়ার শর্ত শিথিলের দাবি জানান। কারণ, বর্তমান নাজুক পরিস্থিতিতে বিদ্যমান শর্ত পূরণ করা একেবারেই অসম্ভব।

কর্মসূচিতে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী অংশ নেয়। ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স এলায়েন্স ফর চেইঞ্জ’র অন্যতম সংগঠক সারোম রোহ বলেন, করোনা মহামারী প্রভাব ফেলেছে আর্থিক কর্মকাণ্ডেও। এমন অবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীরাও কানাডার চাকরির বাজারে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। এজন্য তারা গ্র্যাজুয়েশন সম্পন্ন করতেও সক্ষম হচ্ছেন না।

তিনি যোগ করেন, করোনার কারণে কানাডার লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়েছে। এমন অবস্থায় অভিবাসী শিক্ষার্থীরাও কাজ সংগ্রহ করতে পারছে না। কাজ ছাড়া কেউই স্থায়ীভাবে বসবাসের জন্য কানাডা অভিবাসন দপ্তরে আবেদনও করতে পারছেন না। পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্কপারমিট নবায়নের ব্যবস্থা স্থগিত করা হয়েছে। অর্থাৎ তারা যদি বেকার থাকেন তাহলে কানাডায় অবস্থানের সুযোগ পাবেন না। অভিবাসন এজেন্টরা তাদের গ্রেপ্তার করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেবে।

এ অবস্থার অবসানে শিক্ষার্থীরা প্রাদেশিক এবং কেন্দ্রীয় সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আপদকালীন সময়ে বেকার শিক্ষার্থীদের ওয়ার্কপারমিট নবায়নের রীতি পুনর্বহালের জন্য। মানবিক কারণে হলেও এটি করা দরকার বলে তারা মনে করছেন। সেজন্য একটি অনলাইন আবেদনে স্বাক্ষরও সংগ্রহ করা হচ্ছে। শনিবার বিকেল নাগাদ ১৮ হাজার স্বাক্ষর পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Reneta

কানাডার সরকার দেশটির নাগরিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাপক সহযোগিতা দেওয়ার পরও অনেক ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। নিজেদের স্বাস্থ্য ও সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে অনেকেই রেস্টুরেন্টে যাচ্ছেন না, ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। ইতিমধ্যে অনেক রেস্টুরেন্ট বন্ধ রয়েছে, অনেক রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পথে রয়েছে।

এতকিছুর পরও কানাডা সরকার নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন প্রণোদনামূলক ভাতা দেয়ার ব্যবস্থা অব্যাহত রেখেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডাশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT