চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার বিভিন্ন শহরে বিক্ষোভ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:০৫ অপরাহ্ণ ০২, জুন ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপােলিসে পুলিশের এক কর্মকর্তার হাতে নিরস্ত্র এক কৃষ্ণাঙ্গ মার্কিন নাগরিকের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রসহ কানাডার বিভিন্ন শহরে কৃষ্ণাঙ্গ বিরােধী বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

কানাডার ক্যালগেরিতে ডাউনটাউন এর সামনে প্রায় এক হাজার বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করে। ভেঙ্কুভারে আর্ট গ্যালারির সমনে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করে। প্লেকার্ড ফেস্টুনে লেখা ছিল “নো জাস্টিস নো পিস”।  মন্ট্রিয়লে বিক্ষোভ প্রদর্শন করায় রোববার রাতে ১১জনকে গ্রেফতার করা হয়েছে।

কালাে মানুষদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ কেন্দ্র করে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে বর্ণবাদ বিরােধি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে । যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে প্রতিবাদের আগুন এখন  কানাডার বিভিন্ন শহরে।

করােনার ছােবলকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ রকমারি পােষ্টার প্লেকার্ড ফেস্টুন নিয়ে রাস্তায় শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলছে।

ওয়াশিংটন ডিসিতে হােয়াইট হাউসের বাইরে কয়েক হাজার বিক্ষোভকারী ৪৬ বছর বয়সী আফ্রিকান – আমেরিকান জর্জ ফ্লয়েড হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ দেখায় । পুরাে সময় জুড়ে বিক্ষোভকারীরা নিহত ফ্রয়েডের পক্ষে শ্লোগান দেয় ও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রতি উষ্ম প্রকাশ করে চিৎকার করে । বিভিন্নস্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষ হতে দেখা গেছে । অগ্নি সংযােগ , ব্যবসাপ্রতিষ্ঠানের গ্লাসভাঙ্গাসহ পুলিশের দিকে রকমারি দ্রব্যাদি ছোঁড়ে মারতে দেখা গেছে ।

আমেরিকার মিনিয়াপলিসে সাম্প্রতিক পুলিশী বর্বরতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদে বর্ণবাদী সহিংসতা ও পুলিশের বর্বরতার প্রতিবাদে কানাডায় রবিবার বিকাল ৫ টায় কয়েক হাজার মানুষ  মন্ট্রিয়ল ডাউনটাউন পুলিশসদর দফতরের সামনে জড়াে হয়ে বর্ণবাদবিরােধী বিক্ষোভ প্রদর্শন শুরু করছিল। শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ শুরু হয়েছিল কিন্তু প্রায় তিন ঘন্টা পরে বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশকে লক্ষ্য করে প্রজেক্টিল নিক্ষেপ শুরু করলে বিক্ষোভটি সহিংসতায় রূপ নেয়। পুলিশও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মরিচের স্প্রে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পরে মন্ট্রিয়ল পুলিশ বর্ণবাদবিরােধী সমাবেশটি অবৈধ ঘােষণা করে।

Reneta

মন্ট্রিয়লে সমাবেশের আয়ােজকরা বলেন, এই বিক্ষোভ আমেরিকান বর্ণবাদবিরােধী নেতাকর্মীদের সাথে সংহতি প্রদর্শন করার জন্য আয়ােজন করা হয়েছে।

তবে আয়ােজকরা আরও বলেন, পুলিশের হাতে কুইবেক এবং কানাডার অন্য কোথাও বর্ণবাদী সহিংসতায় মানুষ হত্যার বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করারও এটি একটি দারুণ সুযােগ।

হাজার হাজার মানুষ মন্ট্রিয়ল পুলিশ সদর দফতরের সামনে বর্ণবাদ বিরােধী প্রতিবাদে অংশ নেন। কালাে মানুষদের বিরুদ্ধে পুলিশের সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে রবিবার সন্ধ্যায় হাজার হাজার মানুষ মন্ট্রিয়ল পুলিশ সদর দফতরের বাইরে বিক্ষোভ করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬

রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে কলেজের দেয়াল ধসে নারীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT