প্রবাস সংবাদ

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু

কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ছাত্রীর মৃত্যু, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি ছাত্রীর ছবি, শোক ও সমবেদনা প্রকাশের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি নাদিয়া মজুমদার। স্থানীয় সময় গত ১৯ অক্টোবর মঙ্গলবার আনুমানিক সকাল ১১টা ৪৫ মিনিটে টরন্টোর বার্চমাউন্ট-ড্যানফোর্থ রোডে সিগনাল পার হবার সময় একটি মিনি ভ্যান তাকে আঘাত করে। আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

১৭ বছর বয়সী নাদিয়া বার্চমাউন্ট কলেজিয়েট স্কুলের ১২ গ্রেডের ছাত্রী ছিলেন। নিহতের বাবার নাম সুমন মজুমদার।

পুলিশ জানায়, ৪০ বছর বয়সী ভ্যানচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন।

নাদিয়ার মৃত্যুর খবরে টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। কেউ ওই দুর্ঘটনা দেখে থাকলে বা মোবাইলে ভিডিও করে থাকলে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিষয়:কানাডার টরন্টো সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…