চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ক্যালগেরিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১২:১১ অপরাহ্ণ ২২, ফেব্রুয়ারি ২০২০
প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরির বাংলাদেশ সেন্টারে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

প্রবাসী জীবনে শুক্রবার কার্য দিবস থাকায় সন্ধ্যায় পালিত হয় দিবসটি। ক্যালগেরির বাংলাদেশ সেন্টার মুহূর্তেই হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ।

দিবসটিকে ঘিরে প্রচুর সংখ্যক লোক সমাগম ঘটে। এ সময় ক্যালগেরির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ সেন্টারে অস্থায়ীভাবে নির্মিত শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ সূচনা সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়।

পুষ্পস্তবক অর্পণের পর প্রামান্য চিত্র প্রদর্শনী, ক্যালগেরির বিভিন্ন কবি ও লেখক এর নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চা-চক্র দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতি বছরের ন্যায় এ বছরও বইমেলার আয়োজন করা হয়। এসময় ক্যালগেরি স্থানীয় বাংলা নিউজ সি এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচিত হয়।

Reneta

আলোচনা সভায় বক্তারা বলেন: ৬৮ বছর আগে মাতৃভাষা বাংলাকে বাঁচাতে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলো বাঙালি সূর্য সন্তানেরা। মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকারে জীবন উৎসর্গ করেছিল এদেশের দামাল ছেলেরা। ভাষা আন্দোলনের গৌরবের ইতিহাসের পথ ধরে আজ সারা বিশ্বে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ঐদিন বাংলাদেশের মানুষ প্রথম ঐক্যবদ্ধ হয়েছিল মাতৃভাষার মর্যাদা রক্ষার আন্দোলনে।

বক্তারা আরও বলেন: সেদিন একুশ না হলে হয়তো আমরা স্বাধীনতা পেতাম না।

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরির সভাপতি মোহাম্মদ রশিদ রিপন বলেন: আজ বাঙালি জাতির আত্মপরিচয়ের দিন। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, করেছে মহিয়ান।

তিনি আরো বলেন: প্রবাস জীবনে আমাদের নতুন প্রজন্মকে আমাদের ইতিহাস জানাতে হবে, তাদের মাঝে মাতৃভাষার চর্চা আরো বাড়াতে হবে।

সাধারণ সম্পাদক জয়ন্ত বসু বলেন: আমরা চাই আমাদের কোমলমতি শিশুরা বাংলা ভাষাকে আরো জানুক, চর্চা করুক। আর সেক্ষেত্রে প্রবাসী অভিভাবকদেরও ভূমিকা নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকানাডাক্যালগেরিবাংলাদেশ সেন্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT