চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বিদেশ ফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টিন

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:১৪ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

বিদেশ থেকে কানাডায় আসা যাত্রীদের তিনদিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না হলেও আগামী বৃহস্পতিবার থেকে এটি কার্যকর করার প্রস্তুতি চলছে বলে ফেডারেল পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা জানিয়েছেন। তিনি আগামী বৃহস্পতিবার থেকে কোয়ারেন্টিনের মুখোমুখি হবার প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছেন।

রোববার সিবিসি টেলিভিশনের ‘রোজম্যারি বার্টন লাইভ’ অনুষ্ঠানে যুক্ত হয়ে মন্ত্রী এই কথা বলেন। তিনি বলেন, বিমানবন্দরে কোভিড টেস্ট এবং কোয়ারিন্টেনের বিষয়টি কিভাবে বাস্তবায়িত হবে সেটি হেলথ কানাডা দেখভাল করছে। তারা এই ব্যাপারে প্রয়োজনী পরিকল্পনা প্রণয়ন করছে।

তিনি বলেন, কোয়ারেন্টিনের সিদ্ধান্তটি কবে থেকে কার্যকর হবে সেটি সুনির্দিষ্টভাবে আমার পক্ষে বলা কঠিন। কারন এটি ঠিক করছে হেলথ কানাডা। তবে আমি যে কোনো মুহুর্তের জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেবো।

কানাডায় বিভিন্ন প্রদেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও সরকার কঠোরভাবে করোনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, তার অংশ হিসেবেই ওই কোয়ারেন্টিন কার্যক্রম। কানাডায় সরকারের দিকনির্দেশনার পাশাপাশি প্রতিরোধমূলক কর্মসূচিতে নাগরিকদের ভ্যাকসিন দেয়াও শুরু হয়েছে।

নতুন স্ট্রেইনের কোভিডের সংক্রমণ রোধ করতে ফেডারেল সরকার টরন্টো, মন্ট্রিয়ল, ভ্যাঙকুভার এবং ক্যালগেরি- কেবল এই চারটি বিমানবন্দরে সকল আন্তর্জাতিক বিমান উঠানামার জন্য নির্দিষ্ট করে দিয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

সরকারের সিদ্ধান্ত অনুসারে, বিদেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে বাধ্যতামুলক কোভিড টেষ্ট করতে হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত সরকার কর্তৃক নির্দিষ্ট করে দেয়া হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিনে থাকতে জনপ্রতি ২ হাজার ডলারের বেশি ব্যয় হবে বলে সরকারের পক্ষ থেকে জাননো হয়েছে। এই ব্যয় যাত্রীদের নিজেদের বহন করতে হবে।

Reneta

রোজম্যারি বার্টন লাইভের সঞ্চালক রোজম্যারি বার্টনের প্রশ্নের জবাবে পরিবহন মন্ত্রী ওমর আলঘাবরা বলেন, আন্তর্জাতিক পরিবহনের জন্য নির্দিষ্ট করা চারটি বিমানবন্দরের অভ্যন্তরে কোভিড টেষ্ট হবে এবং ফলাফল না পাওয়া পর্যন্ত অন্তত তিন দিন হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি জানান, যাত্রীরা যে বিমানবন্দরে নামবে সেই বিমানবন্দর সংলগ্ন হোটেলেই অবস্থান করতে হবে। পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে তিনি নিজ গন্তব্যে চলে যেতে পারবেন। তবে তাদের সুনির্দিষ্ট কোয়ারেন্টিন পরিকল্পনা থাকতে হবে। কোভিড টেষ্টের ফলাফল পজেটিভ হলে নিজ খরচে হোটেলেই থাকতে হবে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৩ হাজার ৫শত ৮৯ জন, মৃত্যুবরণ করেছেন ২০ হাজার ১ শত ৩৬ জন এবং সুস্থ হয়েছেন ৭ লাখ ১১ হাজার ৭শত ৮ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসকানাডাবিদেশ ফেরত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাত্র সাড়ে সাত বছর বয়সে এআই কোর্স করে রের্কড আদিবার

পরবর্তী

তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনে তাদের জীবন মানে আমূল পরিবর্তন

পরবর্তী

তৃতীয় লিঙ্গের মানুষদের পুনর্বাসনে তাদের জীবন মানে আমূল পরিবর্তন

ভাষার মাস: বাংলা অভিধান কতটুকু সমৃদ্ধ

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT