কানাডায় ঈদ জামাত

কানাডায় একটি বড় ঈদ জামাতে অংশগ্রহণকারী মুসল্লিরা, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচার পালন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
দীর্ঘ দুই বছর পর বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে কানাডায় পবিত্র ঈদুল ফিতর এর জামাত অনুষ্ঠিত হয়েছে।
কানাডার ক্যালগেরিতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল নয়টায় আকরাম জুম্মা ঈদগাহ্ ময়দানে। নামাজের ইমামতি করেন মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ।
সেখানে সব মুসল্লিরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন। এই সময়ে প্রচুর সংখ্যক প্রবাসী বাঙালিরাও নামাজে অংশ নেয়।
এছাড়াও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা তাদের নিজ নিজ কমিউনিটিতে সকাল থেকেই নামাজ আদায় করেন।
ঈদের দিনটি কর্মদিবস থাকায় অনেকেই নামাজ আদায় করে তারপরে অফিস করেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






