চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাটারে কাঁপবে ইডেন, কথা দিচ্ছেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

আইপিএলের বিচারে গ্রুপ পর্বের একটি ম্যাচ মাত্র। বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের বিচারে সাকিব আল হাসানের মুখোমুখি মোস্তাফিজুর রহমান। অবশ্য তিন ম্যাচ ধরে সাইডবেঞ্চে বসে থাকা সাকিব সুযোগ পাবেন কিনা সেটি নিশ্চিত নয়, তবে মোস্তাফিজ একাদশে থেকে গেলে সাকিবদের দলের ব্যাটসম্যানদের কাঁদিয়ে ছাড়বেন। ভারতের গণমাধ্যমে সাক্ষাতকারে মোস্তাফিজ বলেছেন, ইডেনের পিচ হবে কাটার বোলিংয়ের জন্য মোক্ষম জায়গা।

শনিবার বিকেলে সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নামবে মোস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ। বিকেল সাড়ে চারটায় ম্যাচটি হবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে। ঐতিহ্যগতভাবে ইডেনে স্পিনাররা পিচে ফুল ফোটালেও সেখানেই কাটার বিষে ব্যাটসম্যানদের কাবু করতে চান মোস্তাফিজ।

ইডেনের পিচে এবার বাড়তি ঘাসের অস্তিত্ব বলে কথা চলছে টুর্নামেন্টের শুরু থেকেই। সেখানে পেসাররা বাড়তি সুবিধা পেতেই পারেন। নিজের স্পেশাল অস্ত্র কাটারও তাই বেশ কাজে লাগবে বলে মনে করছেন স্বয়ং ফিজই।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে মোস্তাফিজ বলেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ঠিক যে জায়গায় বল ফেলতে চেয়েছি, ওই জায়গায় বল পিচ করেনি। উইকেটের ওপর নির্ভর করে কাটার কাজ করে। শনিবার কলকাতার বিপক্ষে খেলা হবে দিনের আলোয়। ওই সময় পিচ থাকবে শুকনো। আমার মনে হয় এবার আমার বল কাজে লাগবে। ইডেনের পিচ কাটার বোলিংয়ের জন্য মোক্ষম জায়গা।’

মুম্বাইয়ের বিপক্ষে চলতি আসরে নিজের প্রথম ম্যাচে বিবর্ণই ছিলেন ফিজ। ২.৪ ওভারে দিয়েছিলেন ৩৪ রান, সঙ্গে উইকেটশূন্য। দলও হেরে বসে। ম্যাচ শেষে সেই হতাশা দেখা গেছে মোস্তাফিজের মুখেও। সতীর্থরা যখন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন একপাশে মন মরা হয়ে দাঁড়িয়ে ছিলেন টাইগার তারকা। তখনই হয়তো প্রতিজ্ঞাটা করেছিলেন। ভক্তদের তাই ভরসাই দিচ্ছেন ইডেনের ম্যাচের আগে।

ফর্মে থাকা অজি অলরাউন্ডার ময়েজেস হেনরিক্সকে বসিয়ে মুম্বাইয়ের বিপক্ষে খেলানো হয়েছিল মোস্তাফিজকে। তাতে অধিনায়ক-কোচের প্রত্যাশাটা ঠিক পূরণ হয়নি। কেকেআরের বিপক্ষে একাদশে জায়গা পাবেন কিনা সেটি নিয়েও আছে ধোঁয়াশা। তা নিয়ে অবশ্য খুব উদ্বিগ্ন নন ফিজ, ‘দল আমাকে যখনই খেলাতে চাইবে আমি তখনই প্রস্তুত। আমার লক্ষ্য হল ঠিক মত কাজটা করে দিয়ে আসা। মাঠে গেলেই আমি আমার সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০১৭মোস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT