চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজে ফিরছেন জুট মিল শ্রমিকরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করে কাজে ফিরতে শুরু করেছেন বিভিন্ন জেলায় আন্দোলনরত জুট মিল শ্রমিকরা।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে দাবি মানা না হলে পুনরায় আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নরসিংদী
মজুুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন নরসিংদীর ইউএমসি জুট মিলের শ্রমিকরা। কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের নির্দেশনায় এ কর্মসূচি স্থগিত করেন তারা ।

শনিবার সকাল ১০টায় কর্মসূচি স্থগিত করার পর কাজে ফিরেছেন শ্রমিকরা।

ইউএমসি জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন, নরসিংদীর সভাপতি মো: সফিকুল ইসলাম মোল্লা বলেন: ‘চারদিনের অব্যাহত অনশনের পর শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর আশ্বাসে এবং বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস বিবেচনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

শনিবার সকাল থেকে শ্রমিকরা নিজেদের কাজে যোগ দিয়েছেন। এতে মিলের উৎপাদন শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

Reneta

উদ্ভুত পরিস্থিতিতে রোববার বিজেএমসির সভাকক্ষে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের পর যদি দাবি মানার বিষয়ে আশাব্যঞ্জক খবর না আসে পরে আবারও আমরণ অনশন আন্দোলন শুরু করা হবে বলে জানিয়েছেন সভাপতি।

রাজশাহী
বকেয়া বেতন ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে রাজশাহী পাটকল শ্রমিকদের আমরণ অনশন ১৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে শ্রমিকরা অনশন স্থগিতের ঘোষণা দিয়ে বাড়ি ফিরে যান।

রাজশাহী জুট মিলস সিবিএ সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শামিম বলেন: ‘বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান জরুরি সভা ডেকেছেন। সভায় পাটকল শ্রমিক লীগ নেতৃবৃন্দ ও সকল মিলের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে রোববার বিকেল ৩ টায় বিজেএমসির সভাকক্ষে এ সভা ডাকা হয়েছে। এ জন্য আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত আমরণ অনশন স্থগিত করা হয়েছে।’

তিনি বলেন: ‘ওই সভায় দাবি মানা হলে আমাদের আন্দোলন প্রত্যাহার করা হবে। আর দাবি মানা না হলে আন্দোলন অব্যাহত থাকবে।’

সরকারি-বেসরকারি অংশিদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবিতে তারা গত মঙ্গলবার দুপুর থেকে রাজশাহী জুট মিলের প্রধান ফটকে আমরণ অনশন কর্মসূচি শুরু করে।

অনশন চলাকালে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। যাদের মধ্যে সাত জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খুলনা-যশোর

পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আমরণ অনশন কর্মসূচী স্থগিত করেছে শ্রমিক নেতৃবৃন্দ।

শুক্রবার রাতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের আয়োজনে ত্রিপক্ষীয় এক বৈঠক এ সিদ্ধান্ত হয়

সেখানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের আশ্বাসের প্রেক্ষিতে ৯ পাটকলের শ্রমিক নেতৃবৃন্দ গভীর রাত পর্যন্ত প্রচেষ্টায় শ্রমিকদের সম্মতি নিয়ে তারা ৩দিনের জন্য কর্মসূচী স্থগিত করেছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতি মন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বৈঠকে বলেন, শনিবার এ বিষয় নিয়ে বস্ত্র ও পাটমন্ত্রীর সাথে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবেন।এছাড়া শ্রমিকদের মজুরী কমিশন বিষয়ে পাট মন্ত্রণালয় আন্ত মন্ত্রণালয়ের বৈঠক আহ্বান করেছেন। সেখানে বিষয়টি সমাধান হবে। যে কারণে শ্রমিক নেতৃবৃন্দকে তিনি তাদের আমরণ অনশন কর্মসূচী আপাতত স্থগিত করার আহ্বান জানান। এসময় শ্রম অধিদপ্তরের কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সহ ৯ পাটকলের সিবিএ ননসিবিএ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনশনজুট মিলনরসিংদী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয় মেলার এবারের স্লোগান ‘আমি বাংলাদেশ’

পরবর্তী

এবছর বড়পর্দায় ছিলেন না যে তারকারা

পরবর্তী

এবছর বড়পর্দায় ছিলেন না যে তারকারা

রাষ্ট্রদ্রোহী মামলায় আদালতে সংগ্রাম সম্পাদক

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT