চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাজী আরিফ আর নেই, খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ণ ২৯, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
কাজী আরিফ

কাজী আরিফ

মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী ও স্থপতি কাজী আরিফ (৬৪) আর নেই। আজ শনিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৫৫ মিনিটে মাউন্ট সেইন্ট লুকস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এএফএম আহকামউল্লাহ এখন আছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মাউন্ট সেইন্ট লুকস হাসপাতালে। তিনি সেখান থেকে কিছুক্ষণ আগে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, সকাল থেকেই ডাক্তারদের মতে ক্লিনিক্যালি ডেড ছিলেন কাজী আরিফ। দুপুরে তার লাইফ সাপোর্ট প্রত্যাহার করে নেওয়া হয়।

কাজী আরিফের হার্টের বাল্ব অকেজো হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার বাল্ব পুনঃস্থাপন এবং ধমনীতে বাইপাস অস্ত্রোপচার করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান কাজী আরিফ।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এএফএম আহকামউল্লাহ জানান, অস্ত্রোপচারের পর থেকেই কাজী আরিফের অবস্থা সংকটাপন্ন ছিল। তবে অপারেশনের আগে এই আবৃত্তিশিল্পী মানসিকভাবে বেশ শক্ত আছেন।

সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তিনি আরও লিখেছেন ‘এই সেই কাজী আরিফ, ১৯৮৬ সালে বাংলা একাডেমীর বৈশাখী মেলা থেকে কিনেছিলাম যার প্রথম আবৃত্তির ক্যাসেট ‘প্রেমের কবিতা’। টিনএজ-এর শেষ বছরটিতে পা রেখে, তার আবৃত্তি শুনে প্রেমে পড়ে গিয়েছিলাম কবিতার। বাংলাদেশের সে সময়ের সব জনপ্রিয় কবিদের শ্রেষ্ঠ কবিতা দিয়ে সাজিয়েছিলেন অ্যালবাম, আর আবৃত্তি ছিল একেবারে আধুনিক যেন কথা বলছেন শ্রোতার সাথে, একান্ত হৃদয়ের কথা।’

১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন কাজী আরিফ। কিন্তু বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। এখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্য এসব কিছুরই হাতেখড়ি হয়। তিনি একাধারে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আবৃত্তিকার, লেখক ও মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন।

Reneta

১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এর পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও চালিয়ে যান।

১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সেইন্ট লুকস হাসপাতালে এএফএম আহকামউল্লাহ ও কাজী আরিফ

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ধেয়ে আসছে সুপার টাইফুন ‘নউল’, আঘাত হানবে যেখানে

জুলাই ২৬, ২০২৬

টেলিভিশন সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

জুলাই ২৬, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগকে গণতন্ত্রের জয় হিসেবে দেখছেন ককরোচ জনতা পার্টির নেতারা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT