বিনোদন

কাজল আর অজয়ের ভিটামিন ‘এফ’

কাজল আর অজয়ের ভিটামিন ‘এফ’

কাজল ও অজয় দেবগন

দারুণ কিছু ‘ফ্যামিলি টাইম’ কাটালেন বলিউড তারকা অজয় দেবগন আর কাজল। আর এর জন্য তারা বেছে নেন মালদ্বীপকে। সঙ্গে ছিল মেয়ে নিশা আর যুগ। সম্প্রতি তেমন কিছু ছবি পোস্ট করেছেন অজয় নিজেই। আর এ মুহুর্তটার নাম দিয়েছেন ‘ভিটামিন এফ’। এফ মানে ফ্যামিলি। এমনিতে দেবগন অনেকটা আড়ালে থাকতে পছন্দ করেন। তাই অজয় নিজেই যখন পরিবারের সুন্দর ছবিগুলো শেয়ার করেছেন, তখন তা একরকম সারপ্রাইজই বলতে হয়।

মালদ্বীপের একটি রিসোর্টে তোলা ছবিগুলোতে দেখা যাচ্ছে কাজল তার মেয়ে নিশাকে নিয়ে সাঁতারে মজেছেন। তাদের শরীরে সাঁতারের পোশাক।

এর আগে কাজলও কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, নীল সাগরের পাড়ে তারা দাঁড়িয়ে আছেন। কাজল লিখেছেন, ‘ক্লিয়ার স্কাই, ক্লিয়ার মাইন্ড’। অর্থাৎ ‘পরিস্কার আকাশ, স্বচ্ছ মন’। অন্য একটি ছবিতে মেয়ে নিশার সঙ্গে দেখা গেছে মা কাজলকে। কিন্তু সেখানে ছিল না কোন ক্যাপশন। মা-মেয়ের মধুর ছবির ক্যাপশন লাগে? ইন্ডিয়ান এক্সপ্রেস।

কাজল
কাজল
বিষয়:অজয় দেবগণ কাজল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…