বিনোদন

কাছে আসার গল্প শোনাবেন নাইম-নাদিয়া

কাছে আসার গল্প শোনাবেন নাইম-নাদিয়া

ছোট পর্দার জনপ্রিয় তারকা নব দম্পতি নাইমত-নাদিয়া মিডিয়াকে একরকম আড়ালে রেখেই বিয়ের পর্বটি শেষ করেছেন জনপ্রিয় তারকা দম্পতি।

কিভাবে বিয়ে করলেন তারা আর কিভাবেই বা মনের আদান-প্রদান করলেন সেসব কথা প্রথমবারের মতো টেলিভিশন পর্দায় জানাবেন নাইম-নাদিয়া দম্পতি।

আসছে ১৪ ফেব্রুয়ারি রোববার বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এনটিভিতে বিকেল ৫টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ সেলিব্রেটি শো ‘ভালোবাসা কারে কয়’। এ অনুষ্ঠানেই প্রথমবারে এ জুটি নিজেদের সম্পর্কের কথা বলবেন।

‘ভালোবাসা কারে কয়’ অনুষ্ঠানে নাইম-নাদিয়ার সঙ্গে আরো থাকবেন মিষ্টি দম্পতি শম্পা ও সাগর।

মোহাম্মদ নূরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন মারিয়া নূর।

বিষয়:নাইম-নাদিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…