রাজনীতি

কাওকে ভয় দেখাতে আওয়ামী লীগ নেতারা নারায়ণগঞ্জ আসেনি: আইভি

শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে নারীর মুখোমুখি পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে নারীর মুখোমুখি পরিস্থিতি, রাজনৈতিক উত্তেজনা ও জনসমাগমের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলমকে ভয় দেখাতে নয় বরং পরিস্থিতি নজরদারি করতে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা নারায়ণগঞ্জে এসেছেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াৎ আইভি।

নারায়ণগঞ্জে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি  এসব কথা বলেন।

দল-মতের ঊর্ধ্বে উঠে সবার কাছে ভোট চেয়েছেন তিনি। কাজ করতে গেলে কিছু ভুল হয় বলে মন্তব্য করে ভুলগুলো শুধরে নেওয়ার জন্য এবারের নির্বাচনে জনসমর্থন প্রত্যাশা করেছেন আইভি।

রাজধানীসহ অন্যান্য জায়গা থেকে বহিরাগতদের নারায়ণগঞ্জে যাওয়া এবং তাদের বক্তব্য পরিস্থিতি ঘোলাটে করে দিয়েছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।

অন্য আরেকটি সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, প্রশাসনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তার দল বিএনপির লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। আওয়ামী লীগের কোনো কোনো নেতা নির্বাচনকে প্রভাবিত করছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী পরশু ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে ২৭টি ওয়ার্ডে পাঁচ লাখ ১৭ হাজারের অধিক ভোটার তাদের পছন্দের বেছে নেবেন।

বিষয়:তৈমুর আলম নাসিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…