চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অদৃশ্য শক্তির মত তার মাথায় আমার হাত থাকবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকারের বাসায় গিয়ে মিষ্টি মুখ করিয়েছেন তৃতীয় মেয়াদে পুনঃনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি। এসময় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তৈমুর আইভিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন: অদৃশ্য শক্তির মত তার মাথায় আমার হাত থাকবে।

এর আগে সোমবার বিকালে কুশল বিনিময় করতে তৈমুরের বাসায় যান আইভি। এসময় দুই প্রার্থীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। একে অপরকে মিষ্টি খাওয়ান তারা।

এসময় পরাজিত প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন: অদৃশ্য শক্তির মতো তার (আইভি) মাথায় আমার হাত থাকবে। অন্তরের অন্তঃস্থলে তার জায়গা। আমি যতদিন বেঁচে থাকবো মরহুম আলী আহমদ চুনকার (আইভির পিতা) জন্য আজীবন শ্রদ্ধা থাকবে। তিনি আমার মাকে মা বলে ডাকতেন, আমি তাকে ভাই বলে ডাকতাম। আমার সেই শ্রদ্ধাবোধ সব সময় থাকবে। আমি তার মেয়ে আইভির পাশি সবসময় ছিলাম থাকবো।

তৈমুরকে চাচা সম্বোধন করে আইভি বলেন: ভবিষ্যতে কাজ করতে গেলে আমি অবশ্যই চাচার পরামর্শ নিবো। ভবিষ্যতে শুধু কেন ইতিপূর্বে তিনি সেটা আমাকে দিয়েছেন। পারস্পরিক সহযোগিতা তো থাকবেই। নারায়ণগঞ্জবাসীর স্বার্থে দলের উর্ধ্বে উঠে কাজ করতে পারাটাই শ্রেষ্ঠ ইবাদত। আমি সব সময় চাচার সহযোগিতা চাইবো।

গতকাল রোববার নাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুরের চেয়ে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন আইভি। এ নিয়ে টানা তৃতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈমুর আলম খন্দকারনারায়ণগঞ্জ সিটি করপোরেশননাসিক
শেয়ারTweetPin

সর্বশেষ

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT