চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাউকে নির্বাচন বানচালের সুযোগ দেয়া হবে না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৮
অন্যান্য
A A

কাউকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের সুযোগ দেয়া হবে না বলে হুঁশিয়ারী দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  তিনি বলেছেন: আমরা চাই আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণ করবে। ২০১৪ সালের মত নির্বাচন বানচালের জন্য জ্বালাও-পোড়াও করলে কঠিন ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) মিলনায়তনে ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশর রাজনৈতিক অর্থনীতি (১৯৫২-২০৪১)’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। দেশে বর্তমান যে স্বাভাবিক অবস্থা রয়েছে তখনও তাই থাকবে। রাজনীতিতে কেউ ঐক্য করতে চাইলে করুক। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই।

‘নির্বাচনে আসা না আসা তাদের (বিএনপি) দলের ব্যাপার। নির্বাচনে না আসলে তাদের অবস্থা হবে ন্যাপ ভাসানীর মত। ন্যাপকে বাটি চালন দিয়েও পাওয়া যায় না।’

আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু । তিনি সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছিলেন। দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কৃষি ও শিল্পের ওপর গুরুত্ব দিয়েছিলেন৷ তিনি যখন দেশ গড়ার কাজ শুরু করলেন কেন্দ্রীয় ব্যাংকে কোনো রিজার্ভ ছিলো না। এখন ৩২ বিলিয়ন রিজার্ভ ছাড়িয়েছে।

সরকারের ধারাবাহিকতার গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, বর্তমানে তার ( বঙ্গবন্ধু) কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করতে পারলে দেশের চেহারা বদলে যাবে৷ আমার অনুরোধ এই অগ্রযাত্রা যাতে অটুট থাকে। তাহলে আমরা সবুজ অর্থ নীতির দিকে এগিয়ে যাবো।

Reneta

এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় আরও বক্তৃতা করেন, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত আবদুল হান্নান,  বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইতোফায়েল আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT