‘কাঁচা বাদাম’ গানে নাচলেন মাধুরী

চ্যানেল আই অনলাইন এর জন্য নাচের পারফরম্যান্সের দৃশ্য, যেখানে তিনজন ব্যক্তি পারফর্ম করছেন, আলো ও পরিবেশ মনোরম।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভুবন বাদ্যকরের ‘কাঁচা বাদাম’ গানটি এখন পুরো বিশ্বে জনপ্রিয়। এই গানের তালে নেচেছেন ভারত ও ভারতের বাইরের বহু তারকা। সেই তালিকায় নাম লেখালেন মাধুরী দীক্ষিতও। ‘কাঁচা বাদাম’ গানের তালে নেচেছেন তিনি, যেই ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।
নিজের ইনস্টাগ্রামে নাচের ভিডিওটি পোস্ট করেছেন মাধুরী। সঙ্গে নেচেছেন রিতেশ দেশমুখ। ক্যাপশনে মাধুরী লিখেছেন, ‘দারুণ আনন্দ করলাম। তাই না? রিতেশ দেশমুখ ধন্যবাদ আমার সঙ্গে এই গানে যোগ দেয়ার জন্য।’
‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছেন তিনি। বেঁধেছেন নতুন গান ‘আমার নতুন গাড়ি’। কিছুদিন আগে গানটির শুটিং-এর জন্য মুম্বাই ঘুরে এসেছেন শিল্পী।
View this post on Instagram






