বাংলাদেশ

‘এবার ত্রিশ শতাংশ কাঁচা চামড়া কম’

‘এবার ত্রিশ শতাংশ কাঁচা চামড়া কম’

অন্যবছরের তুলনায় এবার ত্রিশ শতাংশ কাঁচা চামড়া কম হয়েছে বলে দাবি করেছেন চামড়া ব্যবসায়ীরা। তবে যোগান কম থাকলেও দাম বাড়েনি চামড়ার। নানান অজুহাতে ন্যায্য দাম থেকে এবারও বঞ্চিত হয়েছেন প্রান্তিক পর্যায়ের চামড়া বিক্রেতারা।

ট্যানারির বেশিরভাগ সাভারে স্থানান্তর হলেও এখনও চামড়া-কেনা বেচার একটা বড় অংশ আছে হাজারীবাগেই। এবার হাজারীবাগে চামড়া বিক্রি হবে না এমন গুজব থাকায়ও তুলনামূলক কম চামড়া এসেছে এখানে। ঈদের দিন রাত ১০টার মধ্যেই মূলত চামড়া আসা বন্ধ হয়েছে এবার। তবে চামড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, শুধু হাজারীবাগ নয় সারাদেশেই এবার অনেক কম মিলেছে কাঁচা চামড়া।

ব্যবসায়ীরা জানান, প্রতিবছর কোরবানি  ঈদে এক কোটি পিসের মতো চামড়া কেনা বেচা হলেও এবার হবে ৬০ থেকে ৭০ লাখ পিস।

বিষয়:ঈদ উল আজহা কাঁচা চামড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…