বাংলাদেশ

রাস্তা আটকে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় জরিমানা

রাস্তা অবরোধে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় ও জরিমানা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তা অবরোধে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় ও জরিমানা, বিভিন্ন মানুষ ও যানবাহন রাস্তার মধ্যে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমী চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ সোমবার (১৭ জুন) দুপুর আড়াইটা হতে বিকাল পৌনে ৬টা পর্যন্ত সময়ে এই জরিমানা করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এ তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তার ওপর ট্রাক, ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং অননুমোদিতভাবে কাঁচা চামড়া ক্রয়-বিক্রয় করায় রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৫ মৌসুমী চামড়া ব্যবসায়ীকে ৫ মামলায় ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহম্মদ শফিকুল ইসলাম।

বিষয়:কাঁচা চামড়া জরিমানা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…