চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মার্কো আসেনসিওর একমাত্র গোলে এসপানিওলের বিপক্ষে ১-০ ব্যবধানের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠের কষ্টের জয় পয়েন্ট টেবিলের শীর্ষে তুলে দিয়েছে হুলেন লোপেতেগির দলকে।

বার্নাব্যুতে বারবারই রিয়াল মাদ্রিদের পরীক্ষা নিয়েছে এসপানিওল। বোরজা ইগলিসিয়াসের বুলেট শট ক্রসবারে প্রতিহত না হলে লস ব্লাঙ্কোসদের মাঠ থেকে পয়েন্ট নিয়েই ফিরতে পারত বার্সেলোনার প্রতিবেশীরা। শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে রিয়ালই।

গত বুধবার এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক জয়ের পর লা লিগার আবারও কিছুটা আলোহীন রিয়াল মাদ্রিদ। শুরুটা দারুণ করে পয়েন্ট টেবিলের ছয়নম্বর দলের বিপক্ষে বারবার খেই হারিয়েছে লোপেতেগির শিষ্যরা।

রিয়াল কোচ এদিন শুরুতে বিশ্রাম দিয়েছিলেন গ্যারেথ বেল, মার্সেলো ও টনি ক্রুজকে। ইনজুরিতে থাকা দানি কারভাহালের জায়গায় অভিষেক করান ডিফেন্ডার আলভারো ওর্ডিওজোলাকে। পরে পুরো ম্যাচে রিয়াল কর্তৃত্ব দেখালেও বারবার চোখ রাঙিয়েছে এসপানিওল।

বল দখলে এসপানিওলের চেয়ে অনেকখানি এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের আক্রমণ সামলাতেই সময় পার করেছেন এসপানিওল খেলোয়াড়রা। যখনই রিয়াল খেলোয়াড়েরা বলের দখল হারিয়েছেন তখনই স্প্যানিশ জায়ান্টদের ভয় দেখিয়েছে এসপানিওল।

ম্যাচের ৩৫ মিনিটে রিয়ালের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি পেরেজ। ৩৮ মিনিটে ফের সুযোগ পায় এসপানিওল। এবারও ব্যর্থ। শেষ পর্যন্ত আসেনসিওর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৪১ মিনিটে এসপানিওলের ডি-বক্সে মদ্রিচের বাড়ানো বল থেকে গোল করেন এ স্প্যানিশ তারকা।

Reneta

সেই গোল নিয়েও খানিকটা ‘গোল’ বাঁধে শুরুতে। আসেনসিও অফসাইডে ছিলেন কিনা ভিডিওর মাধ্যমে সেটা নিশ্চিত হওয়ার পরেই গোলের বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন নাচো। তার ব্যর্থতায় ১-০ নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মদ্রিচের শট অল্পের জন্য প্রতিপক্ষের জালে জড়ায়নি। ৬২ মিনিটে আবারও মদ্রিচের শট লক্ষ্যে থাকেনি। ৬৫ মিনিটে রামোসের ভুলে উল্টো গোল হজম করতে বসেছিল রিয়াল। এবারও এসপানিওলের খেলোয়াড়ের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৭৫ মিনিটে রামোসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল ব্যবধান বাড়াতে পারতেন ইসকো। এসপানিওল গোলরক্ষক তাতে দেয়াল হয়ে দাঁড়ান। পরে বেশকিছু সুযোগ নষ্ট করেছে দুদলই। স্কোরলাইন ১-০তে রেখেই খেলা শেষ হয়।

রিয়ালের রাতে জয় পেয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। ডেভিড সোরিয়া ও থমাস লেমারের গোলে গেটাফের বিপক্ষে ২-০তে জিতেছে ডিয়েগো সিমিওনের দল।

এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের পরেই ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা। কাতালানরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে পাঁচনম্বরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেঘনা পাড়ের বিএনপির দূর্গে আত্মবিশ্বাসী আওয়ামী লীগ

পরবর্তী

বিএনপির ব্যর্থতায় রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে নতুন জোট

পরবর্তী
ফাইল ফটো

বিএনপির ব্যর্থতায় রাজনীতিতে গুরুত্ব পাচ্ছে নতুন জোট

পথে ফিরল টটেনহ্যাম, বায়ার্নের শতভাগ জয়

সর্বশেষ

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT