অন্যান্য

কলেজ পরিচালনা পর্ষদ থেকে দুই এমপি বাদ

কলেজ পরিচালনা পর্ষদ থেকে দুই এমপি বাদ

গাইবান্ধার এমপি মঞ্জুরুল ইসলাম লিটনকে সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ধুবনীর কঞ্চিবাড়ী কলেজ এবং গাইবন্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের পর্ষদের সদস্যপদ বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গত শুক্রবার মাতাল অবস্থায় গুলি চালিয়ে নিজের নির্বাচনী এলাকা সুন্দরগঞ্জে এক শিশুকে গুরুত্বর আহত করে।

এছাড়াও মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া ত্রিশালের এমপি এম এ হান্নানকে ময়মনসিংহ-৭ আসনের ত্রিশালের নজরুল কলেজ পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ ফয়জুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিষয়:এমপি এমপির গুলি গাইবান্ধার এমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…