অপরাধ

কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর দায়ে ৩ যুবকের কারাদণ্ড

বগুড়ায় কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন যু্বকের ৬ বছর করে কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানা করেছেন রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল

দণ্ডপ্রাপ্তরা হলেন, বগুড়ার শুভাশীষ রায় কনক, শিহাবুর রহমান ও আরিফুল ইসলাম আলিফ।

আজ রোববার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো.জিয়াউর রহমান এ দণ্ড দেন।

আদালত সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ৪ অক্টোবর দণ্ডপ্রাপ্তরা যোগসাজসে বগুড়ার এক কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ফেসবুকে পোস্ট করেন। ঘটনার ৯ দিন পর তার বাবা বাদী হয়ে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে চার্জশিট জমা দিলে ৯ জনের সাক্ষী শেষে বিচারক আজ ৩ জনের ৬ বছর করে কারাদণ্ড ও ৮ লাখ টাকা জরিমানার আদেশ নেন।

রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়:কারাদণ্ড
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…