চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেজে ভর্তিতে শঙ্কায় শিক্ষার্থী-অভিভাবক

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
৯:২৬ পূর্বাহ্ণ ২৭, জুন ২০১৫
বাংলাদেশ
A A

একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশে একাধিক বার সময় নির্ধারণের পরও ফল প্রকাশিত না হওয়ায় শঙ্কায় পড়েছেন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা। ফলের প্রতীক্ষায় তাদের কেউ সারাক্ষণ অনলাইনে চোখ রাখছেন, কেউ আবার মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে উত্তরের অপেক্ষায় আছেন। অভিভাবকরা বলছেন, হরতার-অবরোধ আর জ্বালাও-পোড়াও-এর মধ্যে পরীক্ষা দিয়েও ঝামেলা শেষ হচ্ছে না। এখন আবার শুরু হয়েছে ভর্তি দুশ্চিন্তা।

সর্বশেষ শনিবার দুপুরে শিক্ষা সচিব নজরুল ইসলাম খান জানিয়েছেন, একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশিত হতে আরো সময় লাগবে। তিন দফা সময় পরিবর্তনের পর এখন বলা হচ্ছে, আগামীকাল রোববার এই ফলাফল প্রকাশ করা হবে। অবশ্য এই তারিখেই যে ফল প্রকাশ হবে এমন নিশ্চয়তাও দিতে পারছে না উচ্চ মাধ্যম শিক্ষা বোর্ড।

বার বার একাদশ শ্রেণীতে ভর্তিচ্ছুদের ফল প্রকাশের সময় পরির্বতনে প্রতিক্রিয়ায় লালমনিরহাটের একজন অভিভাবক অমূল্য সরকারের বলেন, আমার মেয়ে এবার মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তির অপেক্ষায় আছে। কিন্তু ফল প্রকাশে এমন জটিলয়া খুব খারাপ লাগছে, মানসিকভাবে উদ্বিগ্ন অামরা ।

তিনি আরোও বলেন, ২৫ জুন ফল প্রকাশ হবে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয় নি। এর ফলে একদিকে যেমন দুশ্চিন্তা বাড়ছে; অন্যদিকে সরকারেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

টানা তিন দফা ভর্তির ফল প্রকাশের তারিখ পেছানোর কারণে অভিভাবকদের মতো শিক্ষার্থীরাও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছে।

প্রীতিলতা নামে একজন ভর্তিচ্ছু বলেন, ফলাফল নিয়ে ভীষণ ঝামেলার মধ্যে আছি। ঠিকমতো ঘুমাতেও পারছি না। অনলাইনে সারাক্ষন চোখ রাখছি। মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে জবাবের অপেক্ষায় আছি কিন্তু কোনো মাধ্যম থেকে খবর পাচ্ছি না।

Reneta

সাইদুল নামের আরেকজন শিক্ষার্থী বলেন, অনেক কষ্ট করে হরতাল-অবরোধের মধ্যেও পরীক্ষা শেষ করেছিলাম। কিন্তু এখন ফল প্রকাশে আরো জটিলতায় দুশ্চিন্তার মধ্যে আছি।

এবারে মাধ্যমিক পরীক্ষায় ১৪ লাখ ৭৩ হাজার ৫৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১২ লাখ ৮২ হাজার ৬১৮ জন। পাশের হার ৮৭.০৪ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উচ্চ মাধ্যমিকএকাদশ শ্রেণীকলেজ ভর্তিশিক্ষা সচিব
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT