আন্তর্জাতিক

কলেজে এসে ছাত্রীদের দিতে হলো মাসিকের প্রমাণ

কলেজে ছাত্রীদের মাসিকের প্রমাণ পরীক্ষা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলেজের প্রবেশদ্বারে ছাত্রীদের মাসিকের প্রমাণ পরীক্ষা চলছে, শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের গুজরাটের একটি কলেজের মেয়েরা অভিযোগ করেছেন, কলেজে এসে নারী শিক্ষকের সামনে অন্তর্বাস খুলে প্রমাণ দিতে হয়েছে তাদের মাসিক (ঋতুস্রাব) চলছে কী না।

ঘটনার দিন কলেজে আসার পর ৬৮ জন ছাত্রীকে ক্লাসরুম থেকে শিক্ষিকারা টয়লেটে নিয়ে যান। তারপর সেখানে নিজের অন্তর্বাস খুলে শিক্ষিকাকে প্রমাণ দেখাতে হয়েছে।

মঙ্গলবার গুজরাটের ভুই শহরের কলেজে এ ঘটনা ঘটেছে। কলেজটি পরিচালনা করে কট্টরপন্থী স্বয়ামিনারায়ণ গোষ্ঠী।

কলেজের অধ্যক্ষের কাছে ছাত্রী হোস্টেলের এক কর্মী নিয়মভঙ্গের অভিযোগ জানানোর পর ছাত্রীদের এভাবে পরীক্ষা করা হয়। মাসিক চলাকালীন ছাত্রীদের ক্লাসে যাওয়া নিষিদ্ধ। হোস্টেলের ওই কর্মী এই নিয়মভঙ্গের অভিযোগ করেন।

কলেজে ছাত্রীদের অনুসরণীয় নিয়মের মধ্যে আরো যা আছে: মাসিক চলাকালীন ছাত্রীরা মন্দিরে, রান্নাঘরে প্রবেশ করতে পারবে না। এমনকি অন্যদের থেকে তারা আলাদা স্থানে বসবে। খাবার সময়েও তারা আলাদা বসবে। নিজেদের খাবারের পাত্র নিজেরা পরিষ্কার করবে। এমনকি ক্লাসরুমেও পেছনের বেঞ্চে বসবে।

বিষয়:অন্তর্বাস গুজরাট নারী নারী শিক্ষক ভারত মাসিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…