চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেছাত্রীকে অপহরণ করে গণধর্ষণের ৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৯:২৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ধর্ষণ

টাঙ্গাইলের গোপালপুরে কলেজ ছাত্রীকে অপহরণ করে দলবেঁধে ধর্ষণ মামলা দায়েরের ৩ ‌দিন অ‌তিবা‌হিত হলেও ধর্ষকদের গ্রেপ্তার করতে পারে‌নি পু‌লিশ।

তবে পুলিশ বলছে, আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না।

অন্য‌দি‌কে নির্যাতনের শিকার কলেজছাত্রীকে হাসপাতালে দেখতে গিয়ে বঙ্গবীর কাদের সি‌দ্দিকী বীর উত্তম সু‌বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ ক‌রে‌ছেন।

বৃহস্প‌তিবার দুপু‌রে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী চিকিৎসাধীন ওই ছাত্রীর খোঁজখবর নি‌তে হাসপাতা‌লে দেখ‌তে যান।

এছাড়া তি‌নি গতকাল বুধবার গোপালপুর ওই ক‌লেজ ছাত্রীর বা‌ড়ি‌তেও যান।

কলেজছাত্রীর প‌রিবা‌রের অ‌ভি‌যোগ, ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য একটি প্রভাবশালী মহল সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব‌্য, হুম‌কিসহ বি‌ভিন্ন লেখা পোস্ট ক‌রে প্রচারণা ও সামাজিকভাবে নিগৃহ করার চেষ্টা করছে।

Reneta

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের গাই‌নি বিভা‌গের চি‌কিৎসক জাকিয়া শাফি কলেজ ছাত্রী‌কে শারী‌রিক শারী‌রিক নির্যাতনের প্রমা‌ণের কথা বল‌লেও সোয়াপ রিপোর্ট না আসা পর্যন্ত তি‌নি কোন মন্তব‌্য জানাতে রা‌জি হন‌নি।

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডা. সদর উদ্দীন ব‌লেন, প্রাথমিকভাবে ক‌লেজছাত্রী‌কে নির্যাতন ও ধর্ষণের আলামত পাওয়া গে‌ছে।

বাংলা‌দেশ মানবা‌ধিবার বাস্তবায়ন সংস্থার জেলা শাখার সম্পাদক এড‌ভো‌কেট আতাউর রহমান আজাদ ব‌লেন, ধর্ষণের মে‌ডি‌কেল রি‌পোর্ট পে‌তেই হ‌বে এরকম কোন বাধ‌্যবাধকতা নেই। সামা‌জিক পারিপা‌শ্বির্ক অবস্থা এবং ভিক‌টি‌মের জবানব‌ন্দির ভি‌ত্তি‌তেও বিজ্ঞ আদালত ই‌তোপূ‌র্বেও আসামিদের শা‌স্তি দি‌য়ে‌ছেন। হাইকোর্টেরও এমন নির্দেশনা আছে।

টাঙ্গাইলের পু‌লিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গণধর্ষণের বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। আসামিরা পলাতক রয়েছে। খুব দ্রুত তাদের গ্রেপ্তার করে আই‌নের আওতায় আনা হ‌বে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, মেয়েটির স্বাস্থ্যগত এবং মামলার অগ্রগতি বিষয়ে হাসপাতালের পরিচালক ও পুলিশ সুপারের সঙ্গে কথা হয়েছে। এসময় ন্যায় বিচারের স্বার্থে প্রভাবমুক্ত তদন্তের আহ্বান জানিয়ে‌ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দলবেঁধে ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT