বিনোদন

কলাকাণ্ডে ভারতে তোলপাড়!

দুই কলার মূল্য ৪৪২.৫০ টাকা বিল করায় চন্ডিগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলকে ২৫ হাজার রুপি জরিমানা...

কলাকাণ্ডে ভারতে তোলপাড়!

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ক্রয় রশিদ! যেখানে দুটি কলার মূল্য রাখা হয়েছে ৪৪২.৫০ রুপি! আর এটা নিয়েই রীতিমত তোলপাড় ভারতের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো!

ভারতের চন্ডিগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে মাত্র দুটি কলার জন্য ৪৪২.৫০ রুপি বিল দিতে হয়েছে বলিউড অভিনেতা রাহুল বোসকে। কারণ, এই দুটি কলাকে উল্লেখ করা হয়েছে ‘ফ্রুট প্লেটার’ নামে। সঙ্গে ছিল গুডস অ্যান্ড সার্ভিস চার্জ!

কিন্তু তাই বলে দুই কলার মূল্য সাড়ে চারশো রুপি! বিষয়টি সোশাল মিডিয়াতে হইচই ফেলে দিলে এগিয়ে আসে চন্ডিগড়ের আবগারি ও কর বিভাগ। তারা বিষয়টি আমলে নিয়ে হোটেলটি পরিদর্শন করে এবং বিক্রয় সম্পর্কিত নথি বাজেয়াপ্ত করে।

সেই সাথে জেডব্লিউ ম্যারিয়ট নামে ওই পাঁচতারা হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন তারা। কারণ, শুল্ক দপ্তরের তথ্য অনুযায়ী কলা করমুক্ত পণ্য!

করমুক্ত হওয়ার পরেও কেন করারোপ করা হলো, এ বিষয়টি নিয়ে জেডব্লিউ ম্যারিয়ট হোটেল কর্তৃপক্ষকে শনিবারের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে শুল্ক দপ্তর।

বিষয়:অভিনেতা কলা বলিউড রাহুল বোস হোটেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…