চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতা থেকে শাকিব খানের ‘সেরা অভিনেতা’র জোড়া পুরস্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ১৫, মে ২০২২
বিনোদন
A A

বাংলাদেশের পাশাপাশি সুপারস্টার শাকিব খান কলকাতাতেও বেশ জনপ্রিয়। এ নায়কের ফ্যান পেজ ও ইনস্টাগ্রাম ঘাঁটলে দেখা যায়, বিভিন্ন পোস্টে ওপার বাংলার অগণিত ভক্ত তাকে অনুসরণ করেন। যৌথ ও একক প্রযোজনা মিলিয়ে সেখানকার পাঁচটি ছবিতে অভিনয় করে শাকিব খান বাংলাদেশের নাম উজ্জল করেছেন আগেই। সেই জনপ্রিয়তার সুবাদে কলকাতা থেকে ‘সেরা অভিনেতা’ হিসেবে জোড়া পেলেন ঢালিউড ‘কিং খান’ শাকিব।

শনিবার (১৪ মে) সন্ধ্যায় কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় ১৯ তম টেলিসিনে অ্যাওয়ার্ড। সেখানে শাকিব খান তার প্রযোজিত ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে সেরা অভিনেতার দুটি পুরস্কার পেয়েছেন।

নতুন সিনেমা ‘রাজকুমার’-এর প্রি-প্রডাকশনে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান। তবে পুরস্কার প্রাপ্তির বিষয়টি রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফ্যান পেজ ও ইনস্টগ্রাম পোস্টে জানিয়েছেন বাংলাদেশের সিনেমার সবচেয়ে প্রভাবশালী এ তারকা।

টেলিসিনে অ্যাওয়ার্ডের দুটি ছবি পোস্ট করে শাকিব খান লেখেন, পাসওয়ার্ড (২০১৯) এবং বীর (২০২০) এর জন্য ‘সেরা অভিনেতা’ হিসাবে দুটি পুরস্কার দিয়ে আমাকে সম্মানিত করায় টেলিসিনেকে অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ।

শাকিব খান এও উল্লেখ করেন, যেটা আমাকে বেশি খুশি করেছে সেটা হল দুটো ছবি এসকে ফিল্মসের প্রযোজনায় নির্মিত। আমার দর্শক এবং পাসওয়ার্ড ও বীর ছবি দুটির পুরো টিমকে ধন্যবাদ।

Reneta

এবারের টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম এই আয়োজনে ২০১৯, ২০২০ ও ২০২১ এই তিন সালের সম্মাননা দেয়া হয়েছে।

২০১৯ সালের বাংলাদেশ অংশের সেরা ছবি নির্বাচিত হয়েছে ‘নোলক’। এ জন্য সেরা পরিচালকের সম্মাননা পেয়েছেন সাকিব সনেট। সেরা অভিনেত্রী হয়েছেন ববি। ২০২০ সালের সেরা সিনেমা ‘গোর’। এতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দীপান্বিতা মার্টিন।

আরও সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন মাসুদ হাসান উজ্জ্বল। সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন সোমনূর মনির কোনাল। ‘বীর’ ছবির ‘ভালোবাসার মানুষ তুমি’ গানে কণ্ঠ দিয়ে সেরা নির্বাচিত হয়েছেন তিনি।

২০২১ সালের সেরা ছবি হয়েছে ‘মিশন এক্সট্রিম’। সেরা অভিনেতা আরিফিন শুভ (মিশন এক্সট্রিম), সেরা নির্মাতা মীর সাব্বির (রাত জাগা ফুল), সেরা অভিনেত্রী আজমেরী হক বাঁধন (রেহানা মারিয়ম নূর), সেরা কণ্ঠশিল্পী মমতাজ বেগম (রাত জাগা ফুল)।

একই মঞ্চ থেকে আজীবন সম্মাননা পেয়েছেন তারকা দম্পতি চিত্রনায়ক আলমগীর ও কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভআলমগীরকণ্ঠশিল্পী কোনালগোরটেলি সিনে অ্যাওয়ার্ডমমতাজরুনা লায়লালিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT