চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় আগুনে ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৭ পূর্বাহ্ণ ০৯, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রেলের বহুতল ভবনে আগুনে ফায়ার সার্ভিসের চার কর্মীসহ নয় জনের মৃত্যু হয়েছে। আগুনের উৎস খুঁজতে গিয়ে লিফটে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান ফায়ার সার্ভিসের কর্মীরা।

আগুনে মারা যান নিরাপত্তা বাহিনীর সদস্য ও রেল কর্মকর্তাসহ আরো ৫ জন।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কলকাতার স্ট্র্যান্ড রোডের নিউ কয়লাঘাট এলাকার রেলের ১৪তলা ভবনের ১৩তলায় আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট। অনেক উপরে আগুন লাগায় তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছিল দমকল কর্মীদের।

পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে লিফটের মাধ্যমে ১৩ তলায় পৌঁছে আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন ফায়ার সাভির্সের কয়েক কর্মী। সেসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিফটেই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

দমকল বাহিনীর ২৫টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনে রেলওয়ের দুটি কার্যালয় থাকায় বন্ধ হয়ে গেছে ট্রেনের আনলাইন টিকেট বুকিং।

আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিহত প্রত্যেক পরিবারের জন্য ১০ লাখ রুপি এবং একজন সদস্যকে চাকরি দেয়ার ঘোষণা দেন তিনি।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘করোনায় মোকাবেলায় সফলতা, গত ১ বছরের অন্যতম অর্জন’  

পরবর্তী

ইটালিতে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইটালিতে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ওআইসি মহাসচিবের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ওআইসি মহাসচিবের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬

ইরানকে একঘরে করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী।

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল: ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT