চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার চৈত্রদিনে জয়ে মধুর সাকিবের বৈশাখ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৩ পূর্বাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

কলকাতায় নববর্ষ আসবে একদিন বাদে। তার আগে নিজের নববর্ষে অলরাউন্ড নৈপুণ্যে পুরনো দল কলকাতা নাইট রাইডার্সকে তাদেরই মাঠ ইডেন গার্ডেন্সে ৫ উইকেটে হারিয়ে হায়দরাবাদকে টানা তৃতীয় জয় এনে দিয়েছেন সাকিব আল হাসান।

আইপিএল অভিষেক থেকেই সাকিব আল হাসান ছিলেন কলকাতা নাইট রাইডার্সের সদস্য। এবার নিলামে এ টাইগার অলরাউন্ডারকে লুফে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। আস্থার শতভাগ দিয়ে চলেছেন সাকিব। ভারতীয় পঞ্জিকা অনুযায়ী, শনিবার ছিল চৈত্রের শেষদিন।  জলসা মুভিজের বাঙালি ধারাভাষ্যকাররা সেকথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছিলেন। ক্রীড়া লেখক থেকে সদ্য ধারাভাষ্যকার ক্যারিয়ারে নাম তোলা গৌতম ভট্টাচার্য থেকে রণদীপ বসু আশা করছিলেন জয় দিয়ে নতুন বছর উদযাপন করবে কিং খানের দল। কিন্তু সে আশায় বালি ছিটিয়ে দিয়েছেন কেকেআরের সাবেক বাঙালি খেলোয়াড় সাকিব আল হাসান। দুর্দান্ত একটি ক্যাচ আর দুই উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও ভালো করেন সাকিব।

সাকিব ফেরান কলকাতার টপঅর্ডারের দুই ব্যাটসম্যানকে। তাতে দলটি পায়নি বড় সংগ্রহ। ১৩৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা হায়দরাবাদ ৫৫ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। রান তোলার হার তখন ৬ করে। দরকার ছিল উইকেট বাঁচিয়ে একটু আগ্রাসী হওয়া। সেই কাজটিই করেন সাকিব। রাসেলের এক ওভারে পরপর তিন বাউন্ডারি মেরে রানের চাকা সচল করেন এ বাঁহাতি। ২১ বলে ২৭ রান করে যখন আউট হন জয় থেকে ২৫ রান দূরে দল।

অধিনায়ক কেন উইলিয়ামসনের ৫০ ও শেষদিকে ইউসুফ পাঠানের ৭ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসে এক ওভার হাতে রেখেই জয় তুলে নেয় হায়দরাবাদ।

টস হেরে ব্যাটিংয়ে নামা কলকাতার টপঅর্ডারের দুই ব্যাটসম্যান সুনিল নারিন ও ক্রিস লিনের উইকেট নেন সাকিব। ৪ ওভারে দেন মাত্র ২১ রান।

প্রথম দুই ওভার উইকেট না পেলে রান আটকে চাপে রাখেন কলকাতা ব্যাটসম্যানদের। দুই ওভারে দেন ৭ রান। নিজের তৃতীয় ওভারের চতুর্থ বলে নারিনকে সাজঘরে পাঠিয়ে প্রথম শিকার তুলে নেন সাকিব। পরের সাফল্যটি চতুর্থ ওভারের দ্বিতীয় বলে। ভয়ঙ্কর হয়ে ওঠা ক্রিস লিনকে (৪৯) সাজঘরে পাঠান ফিরতি ক্যাচ নিয়ে।

Reneta

দিনেশ কার্তিকের ২৭ বলে ২৯ রানের ইনিংসে ঘরের মাঠে অলআউট হওয়ার লজ্জা এড়ায় কলকাতা।   ভুবনেশ্বর কুমার তিনটি ও ম্যাচসেরা বিলি স্ট্যানলেক নেন দুটি উইকেট।

কলকাতার সর্বোচ্চ রান লিনের ব্যাটেই। ৩৪ বল খেলে সাত চার ও এক ছক্কায় সাজান ইনিংস।

টানা চার ওভারের স্পেল শেষ করেন সাকিব। এবার ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে আইপিএলে উইকেটের হাফ সেঞ্চুরি থেকে মাত্র ২ উইকেট দূরে তিনি। আর ডোয়াইন ব্রাভো, লাসিথ মালিঙ্গা, সুনিল নারিন,  শহিদ আফ্রিদির পর পঞ্চম বোলার হিসেবে টি-টুয়েন্টিতে তিনশ উইকেটের মাইলফলক থেকে এক উইকেট দূরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin1

সর্বশেষ

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT