চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার অভিজ্ঞতায় বিরক্ত শুভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৭ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০১৬
বিনোদন
A A

গত ২৬ ফেব্রুয়ারি কলকাতা, আসামসহ বিভিন্ন জায়গায় মুক্তি পেয়েছে আরেফিন শুভ ও জাকিয়া বারী মম জুটিবদ্ধ সেরা রোমান্টিক ছবি ‘ছুঁয়ে দিলে মন’।

২০১৫ সালের সেরা সিনেমা হিসেবে দর্শকদের মনে জাগয়া করে নেওয়া শিহাব শাহীন পরিচালিত এ সিনেমার সঙ্গে অবশ্য ভারত থেকে এসেছে দুটি সিনেমা একটি ‘বেলাশেষে’ ও অপরটি ‘বেপরোয়া’।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার পণ্য আমদানি-রফতানি চুক্তি-২০১২ ‘সাফটা`র আওতায় দু’দুদেশের চলচ্চিত্র মুক্তি পেয়েছে দু’দেশে।

ভারতের দুটি ছবি নিয়ে এদেশের পরিবেশক ও প্রদর্শকদের মাতামাতি যখন চরমে ঠিক তখন রোববার কলকাতার ইন্ধিরা হলে গিয়ে মাত্র ১০জন দর্শক দেখে আসলেন ‘ছুঁয়ে দিলে মন’ ছবির নায়ক আরিফিন শুভ।

নিজের ক্ষোভ প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন: ‘ঢাকা থেকে দেখতে এসেছিলাম কলকাতায় কী হচ্ছে। ইন্ধিরা হলে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, মাত্র ১০জন মানুষ বসে বসে ছবিটি দেখছেন! যদি তারা ছবির প্রমোট করতে না পারেন, তবে কেনো সেটি দেখানো হচ্ছে?’

যেখানে বাংলাদেশের প্রযোজক ও পরিচালকরা রীতিমত বাজনা বাজিয়ে অনেক আবেগ আর গাল গল্প ঢেলে এপারে মুক্তি দেয়া হয়েছে ওপারের চলচ্চিত্র। এমনকি ভারতীয় দুটি ছবির জন্য কোণঠাসা করার চেষ্টা চলছে বাংলাদেশের নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্প মেহের আফরোজ শাওনের নির্মিত চলচ্চিত্র ‘কৃষ্ণপক্ষ’ নিয়ে।

Reneta

অথচ কলকাতায় দেখা গেলো ভিন্ন চিত্র। ‘ছুঁয়ে দিলে মন’ নিয়ে সেখানে কোনো আলাপচারিতাই নেই। ২৯টি হলে মুক্তির কথা থাকলেও শেষাবধি চরম বৈষম্যের শিকার হয়েছে ছবিটি। সেখানে কোনো প্রচারণাও পায়নি শুভ-মম’র ব্যবসা সফল এই ছবি। এ নিয়ে চলছে ব্যাপক সমালোচনা।

এদিকে ছবির প্রদর্শনীতে অংশ নিতে গতকাল কলকাতায় যাওয়ার কথা ছিলো ‘ছুঁয়ে দিলে মন’ ছবির কলাকুশলীদের। কিন্তু ভিসা জটিলতার অজুহাত দেখিয়ে আটকে দেয়া হয়েছে তাদের। ছবি মুক্তি চুক্তির এই অনিয়ম ও বৈষম্য নিয়ে তোলপাড় চলছে চলচ্চিত্রাঙ্গনে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছুয়েঁ দিলে মনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রদল নেতার বাড়িতে গুলির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

এপ্রিল ১, ২০২৬

মানিকের গোলে সেমিতে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ

এপ্রিল ১, ২০২৬
হাসপাতালে মেঝেতেই চলছে চিকিৎসা—অসুস্থ সন্তানকে বুকে আগলে নির্ঘুম রাত পার করছেন উদ্বিগ্ন বাবা-মায়েরা। ছবি: এআই

শিশুদের হাম: হাসপাতালে মা-বাবার অদৃশ্য যুদ্ধ

এপ্রিল ১, ২০২৬
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশী খামার শ্রমিক নিহত

এপ্রিল ১, ২০২৬

ভারতীয় বক্স অফিসে নতুন মাইলফলক!

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT