অর্থনীতি

কর হার কমিয়ে অঘোষিত স্বর্ণালঙ্কার বৈধ করার সুযোগ

কর হার কমিয়ে অঘোষিত স্বর্ণালঙ্কার বৈধ করার সুযোগ

কর হার কমিয়ে অঘোষিত স্বর্ণ, স্বর্ণালংকার, ডায়মন্ড এবং রূপা বৈধ করার সুযোগ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এনবিআর বলেছে, আগের হারের বদলে এখন থেকে প্রতি ভরি স্বর্ণ ১ হাজার টাকা, ডায়মন্ডের জন্য ৬ হাজার টাকা এবং রূপা বৈধ করতে ৫০ টাকা কর দিতে হবে।

তবে এ জন্য স্বর্ণ ব্যবসায়ী বা ডিলারের অবশ্যই টিআইএন থাকতে হবে, নির্ধারিত সময়ের মধ্যে আয়কর বিবরণী জমা দিতে হবে।

৩০ জুনের পর আর এই সুযোগ দেয়া হবে না। ঐ সময়ের মধ্যে কর দিয়ে বৈধ করা এসব ধাতুর উৎস সম্পর্কে আয়কর কর্মকর্তারা কোনো প্রশ্ন তুলবে না।

বিষয়:এনবিআর স্বর্ণালংকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…