চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর ও শুল্কে রেয়াত সুবিধা কমানো দরকার: এনবিআর চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৫ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
অর্থনীতি
A A

দেশের ব্যবসা-বাণিজ্যে পরিপক্কতা এসেছে মন্তব্য করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, ব্যবসা-বাণিজ্য এখন আর শিশু অবস্থায় নেই, তাই আস্তে আস্তে কর ও শুল্কে রেয়াত বা অব্যাহতি সুবিধা গুটিয়ে আনা দরকার।

বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এনবিআরের চেয়ারম্যান বলেন, আমরা বাণিজ্যবান্ধব পরিবেশ তৈরি করবো। বর্তমানে একটি বিষয় চলমান রয়েছে- কর ও শুল্কে রেয়াত বা অব্যাহতি সুবিধা দেওয়া। এক্ষেত্রে আমরা শুধু প্রয়োজনীয় ক্ষেত্রে এর মেয়াদ বৃদ্ধি করবো। আস্তে আস্তে এ বিষয়টি গুটিয়ে আনা দরকার। কারণ, আমাদের ব্যবসায়ীরা এখন আর শিশু অবস্থায় নেই। সব ক্ষেত্রেই আমাদের পরিপক্কতা এসেছে। একজন যদি রেয়াত চায়, আরেকজন চাইবে। আমি মুখ দেখে কাজ করবো না, কোন অন্যায় প্রশ্রয় দেব না।

তিনি বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পাওনা রাজস্বের পরিমাণ দাঁড়ালো ৫০ হাজার কোটি টাকায়। এসব পাওনা আদায়ে বহু মামলা বিচারাধীন রয়েছে। ব্যক্তিগত ও সামষ্টিক উপায়ে এসব পাওনা আদায়ের চেষ্টা চলছে।

‘বকেয়া আদায়ের ক্ষেত্রে আমরা যত্নবান হব। যাদের কাছে পাওনা রয়েছে, তাদের চিহ্নিত করে আইনের মাধ্যমে রাজস্ব আদায় করতে হবে। মামলা নিষ্পত্তির মাধ্যমে ৫০ হাজার কোটি পাওয়া যাবে। জোর-জুলম করে রাজস্ব আয় করতে চাই না। ব্যক্তিগত ও সামষ্টিক উপায়ে পাওনা আদায়ে চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আমি কারো মুখ দেখে কোনো কাজ করবো না।’

সরকারি বেশকিছু প্রতিষ্ঠানের কাছে পাওনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি অনেক প্রতিষ্ঠানের কাছে এনবিআরে বেশকিছু পাওনা রয়েছে। এজন্য আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের ডিও লেটার দেব। পেট্রোবাংলার কাছে ২২ হাজার কোটি টাকা, প্রেট্রোলিয়াম করপোরেশনের কাছে ২ হাজার ৩০০ কোটি টাকা, ইমিগ্রেশনে পাসপোর্ট ফি বাবদ ৫৫০ কোটি টাকার বেশি এবং বিটিআরসির কাছে ৫০০ কোটি টাকা পাওনা রয়েছে। এসব অর্থ উদ্ধারে অ্যাটর্নি জেনারেলের সাথে কথা হয়েছে। দ্রুত এসব মামলার নিষ্পত্তির ব্যবস্থা নেয়া হবে।

Reneta

বিদেশের ওপর নির্ভশীলতা কমানো দরকার মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের লক্ষ্য- আগামী ২০২০-২১ সালের মধ্যে করের ক্ষেত্রে প্রবৃদ্ধি ১৫ বা এর কাছাকাছি অর্জন করা। বর্তমানে যা ১১ এর কাছাকাছি রয়েছে। তার মানে এই নয় যে, চাপ দিয়ে রাজস্ব প্রবৃদ্ধি বাড়ানো হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে সকালে র‌্যালী ও বিকালে সেমিনার অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনবিআররাজস্ব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতীয় ৪ নাবিকের মৃত্যুর ঘটনায় রাশিয়াকে ভারতের কড়া প্রতিবাদ

জুলাই ২১, ২০২৬

দেশে নেমে লাল গালিচা সংবর্ধনা পেয়েছে আর্জেন্টিনা

জুলাই ২১, ২০২৬

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

জুলাই ২১, ২০২৬

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT