চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কর্মীদের স্থায়ীভাবে ঘরে বসে অফিস করার অনুমতি দিচ্ছে টুইটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১৩, মে ২০২০
আন্তর্জাতিক
A A

আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টুইটার’ এর কর্মী হন তবে আপনার জন্য সুসংবাদ এই যে, আপনাকে আর কখনও কাজের জন্য অফিসে যেতে হবে না। সব সময়ের জন্য বাড়িতে বসেই অফিস করতে পারবেন।

করোনাভাইরাস মোকাবেলায় ঘরে বসে অফিস করার অনুমতি দেওয়ার পর ইতিবাচক ফলাফল আসার কারণে এখন থেকে কর্মচারীরা চাইলে ঘরে বসেই অফিস করতে পারবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসি’র সংবাদে বলা হচ্ছে, মঙ্গলবার এমনই এক ঘোষণা দিয়েছে টুইটার।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত সদর দপ্তরের সংস্থাটি জানিয়েছে যে, মার্চের শুরু থেকে প্রায় ৫ হাজার কর্মী ঘরে বসে দূরবর্তী স্থান থেকে কাজ করছে। এই পদক্ষেপের পর এতোটাই ভালো কাজ হয়েছে যে, তারা এই নীতিতে কাজ চালিয়ে যেতে দিতে রাজি, যদি কর্মীদের এতে কোনো সমস্যা না থাকে।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি এক ইমেইলে কর্মচারীদের বলেন যে, আমরা স্বতন্ত্র অবস্থানে ছিলাম। কর্মচারীদের ঘর থেকে কাজ করার অনুমতি দিয়েছি শুরু থেকেই। গত কয়েক মাসে প্রমাণিত হয়েছে যে, আমরা তা করতে পারি। কাজেই যদি আমাদের কর্মচারীদের এমন ভূমিকা ও পরিস্থিতি থাকে, তাদের বাড়ি থেকে তারা অফিস  করতে সক্ষম হবে, তাহলে চিরকালের জন্য এটি চালিয়ে যেতে পারে। আমরা তার অনুমতি দিতে চাই।

আর যারা স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করতে পারবে না তাদের জন্য সংস্থাটি বলেছে যে, বছরের শেষের দিকে অফিস চালু করার সম্ভাবনা আছে, তবে সেটা সেপ্টেম্বরের আগে নয়।

Reneta

নয়াদিল্লী, লন্ডন এবং সিঙ্গাপুর সহ বিশ্বব্যাপী টুইটারের ৩৫টি অফিস রয়েছে।

ফেসবুক এবং গুগলের মতো বিশ্বখ্যাত সংস্থাগুলোও তাদের অনেক কর্মচারীকে জানিয়েছে যে, তারা ২০২০ এর বাকি অংশ ঘরে বসেই অফিস করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসটুইটারহোম অফিস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT