নতুন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ১৮ বছর পর প্রথমবারের মতো কনজারভেটিভ পার্টি মন্ত্রিসভা পেলো ব্রিটিশরা।
প্রথম বৈঠকে ক্যামেরন বলেছেন, ব্রিটিশ জনগণের জীবনমানের উন্নয়ন করাই হবে এই মন্ত্রিসভার লক্ষ্য। সোমবার মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা প্রকাশ করেন ডেভিড ক্যামেরন।
২৭ মে পার্লামেন্টের প্রথম অধিবেশনে টোরিদের প্রথম কার্যসূচি চূড়ান্ত করা হবে। সেখানে সকল ব্রিটিশ নাগরিকের জন্য কাজের ব্যবস্থা করা আর শিশুদের স্বাস্থ্যসেবা বাড়ানোর ঘোষণা দেবেন ক্যামেরন।
মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে ডেভিড ক্যামেরন ফেসবুকে বলেন, তাঁর দলই জনগণের সেবায় সক্ষম। কর প্রদানকারী দক্ষ জনগণই তাঁর অগ্রাধিকার তালিকার প্রথমে থাকবেন।







