আদালত

শেখ হাসিনা হত্যাচেষ্টা: কর্নেল রশীদসহ ১১ জনকে ২০ বছর কারাদণ্ড

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার রায়ের পর সাংবাদিক ও আইনজীবীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার রায়ের পর সাংবাদিক ও আইনজীবীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ধানমণ্ডি ৩২ নম্বরে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়ে ১১ জনকে ২০ বছর কারাদণ্ডাদেশ ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

ঢাকার নাজিমউদ্দিন রোডের অস্থায়ী এজলাসে এ রায় ঘোষণা হয়। গত ১৬ অক্টোবর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির এ তারিখ নির্ধারণ করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- গোলাম সারোয়ার ওরফে মামুন, জজ মিয়া, ফ্রিডম সোহেল, সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদ, গাজী ইমাম হোসেন, খন্দকার আমিরুল ইসলাম কাজল, মিজানুর রহমান,  শাজাহান বালু, লেফটেন্যান্ট কর্নেল আবদুর রশীদ, জাফর আহম্মদ ও এইচ কবির। এদের মধ্য হুমায়ন কবির ওরফে কবির বেকসুর খালাস। বাংলাদেশের একটি সরকারি নথির ছবি, বিভিন্ন তথ্য ও তারিখ উল্লেখ রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামিদের মধ্যে প্রথম চারজন কারাগারে, শেষের তিনজন পলাতক এবং অপর আসামিরা জামিনে রয়েছে।

১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থানকালে শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সে সময় হামলাকারীরা বঙ্গবন্ধুর ঘাতক কর্নেল ফারুক ও রশীদের নামেও স্লোগান দেয় বলে জানা গেছে।

ঘটনার পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ১৯৯৭ সালের ২০ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০০৯ সালের ৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়।

দীর্ঘ ২৮ বছর পর এই মামলার রায় হলো।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…