কর্নিং আনলো গরিলা গ্লাস ৬
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
কর্নিং উন্মোচন করেছে গরিলা গ্লাস ৬। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি এক মিটার উচ্চতা থেকে ১৫ বার পড়লেও ভাঙবে না। কর্নিংর ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক জিন বেইন এক বিবৃতিতে বলেন, বেশি উচ্চতা থেকে পড়লেও ভাঙবে না গরিলা গ্লাস ৬, যা গরিলা গ্লাস ৫ থেকে উন্নত, কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো একধিকবার পড়লেও টিকে থাকবে এমনভাবে এটি তৈরি করা হয়েছে। অন্যদিকে কর্নিংয়ের দাবি এজ-টু-এজ পর্দা আসলে স্মার্টফোন আরও মজবুত হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






