চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: রাজশাহী বিভাগে ১৮ মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০২ অপরাহ্ণ ২১, জুলাই ২০২১
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার, জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিভাগে ১৮ জনের মৃত্যুর খবর জানিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন।

মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর আটজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের চারজন, নওগাঁ একজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। নতুন মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ এবং ৭ জন নারী।

এদের মধ্যে চারজনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাতজন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে পাঁচজন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন এবং ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে একজন।

এ নিয়ে চলতি মাসে ১ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬৭ জনে।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন। সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ জন। মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে ৫১৩ বেডের বিপরীতে ভর্তি আছেন ৪৩৭ জন। এদের মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছে ২০ জন।

করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪৩৭ জনের মধ্যে ২১৭ জনের করোনা পজেটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৬০ জন। তাদের নতুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬০ জন।

পরিচালক জানান, মঙ্গলবার দুইটি ল্যাবে রাজশাহীর ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে ১১ দশমিক শূন্য ৭ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক শূন্য ৪ শতাংশ।

আগের দিন সোমবার ছিল ২২ দশমিক ৯৭ শতাংশ। এর আগে গত রোববার ১৮ দশমিক ৫৯ শতাংশ, গত শনিবার ২৬ দশমিক ৬৮ শতাংশ এবং গত শুক্রবার ছিল ৩১ দশমিক ৯২ শতাংশ।

ট্যাগ: করোনাভাইরাসরাজশাহী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খুলনায় করোনায় ৬ জনের মৃত্যু

পরবর্তী

ট্রফি হাতে ঈদের শুভেচ্ছা জানালেন তামিম

পরবর্তী
তামিম হাতে ট্রফি নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রফি হাতে ঈদের শুভেচ্ছা জানালেন তামিম

নগরীতে বর্জ্য অপসারণের জন্য স্বেচ্ছাসেবকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যালেঞ্জ নিয়ে বর্জ্য অপসারণের কাজ শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রীর জবাব

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সুদানে অবিলম্বে যুদ্ধবিরতির দাবি চীনের: আন্তর্জাতিক সম্প্রদায়কে সর্বাত্মক প্রচেষ্টার আহ্বান

আগস্ট ২৭, ২০২৬
ছবি: উদয়পুরের বিলাসবহুল ওবেরয় উদয়ভিলাস হোটেল (সংগৃহীত)।

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

আগস্ট ২৭, ২০২৬

আদালত চত্বরে সালমান শাহ ভক্তদের ভিড়, ৫ দিনের রিমান্ডে ডন

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

বার্গার দিবস: এক কামড়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তার গল্প

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT