চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মোকাবেলায় শাকিবের এক ছবির বাজেট ব্যয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৭ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২০
বিনোদন
A A

আসন্ন ঈদুল ফিতরে জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে ‘নবাব এলএলবি’ ছবি নির্মাণের সব প্রস্তুতি নিয়েছিলেন পরিচালক অনন্য মামুন এবং তার সেলেব্রেটি প্রডাকশন হাউজ। ২৮ মার্চ থেকে শুটিং শুরুর পরিকল্পনা থাকলেও মহামারী করোনাভাইরাসের প্রকোপে শুটিং বাতিল হয়। তাই ‘নবাব এলএলবি’ ছবির বাজেটের পুরো টাকাই করোনা মোকাবেলায় ব্যয় করা হচ্ছে!

গত চারদিন ধরে রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, আল বারাকাসহ বেশকিছু হাসপাতালে তৎপর চিকিৎসক ও রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনির সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে ২৫ হাজার পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) বিতরণ করা হয়েছে। আগামিতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।

চ্যানেল আই অনলাইনে এ খবর জানিয়ে তিনি বলেন, ধাপে ধাপে ‘নবাব এলএলবি’ ছবির পুরো বাজেট করোনাভাইরাস মোকাবেলায় ব্যয় করা হচ্ছে। পিপিই ছাড়াও আমরা এক হাজার অসচ্ছল মানুষকে খাবার দিয়েছি। আমিসহ সেলেব্রেটি প্রোডাকশন তত্ত্বাবধানে যিনি আছেন, তিনি সামনে না এলেও এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এ কার্যক্রমে শাকিব খানের পূর্ণ সমর্থন দিয়েছেন বলে জানান অনন্য মামুন। তিনি বলেন, দেশের পরিস্থিতি যখনই স্বাভাবিক হবে, তখনই শুটিংয়ে যাবো। তার আগে এ ক্রান্তিকালে আপাতত ছবির যে বাজেট রাখা হয়েছিল ওই অর্থ পুরোটাই ধাপেধাপে ব্যয় করা হচ্ছে। শাকিব ভাই খুবই আন্তরিকতার সাথে এতে সাপোর্ট দিয়েছেন।

সোমবার বিকেলে শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেন, করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে প্রত্যেক সামর্থ্যবানদের উচিত তার কাছের মানুষগুলো যেন ভালো থাকে সেটা নিশ্চিত করা। আমি শুরু থেকেই এ ব্যাপারে সচেষ্ট।

তিনি বলেন, দেশের যেহেতু ক্রাইসিস মোমেন্ট তাই এ সময়ে ‘নবাব এলএলবি’ ছবির কোনো শিল্পী, টেকনিশিয়ানের টাকা নিয়ে বসে থাকার দরকারও নেই। এই টাকাটাই করোনার সাহায্যার্থে দেয়া হচ্ছে। এর মাধ্যমে কিছু ডাক্তার, আইন শৃঙ্ক্ষলার কাজে নিয়োজিতসহ সাধারণ মানুষ উপকৃত হবে। তবে এ সাহায্য যেন লোক দেখানো পাব্লিসিটি না হয়ে মানুষের নিঃস্বার্থ উপকার করা হয় সেদিকেও খেয়াল রাখতে বলেছি।

Reneta

অনন্য মামুনের পরিচালনায় সেলেব্রেটি প্রোডাকশনের ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান ছাড়াও থাকছেন মাহিয়া মাহি ও স্পর্শিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনকরোনামাহিয়া মাহিলিড বিনোদনস্পর্শিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘোষণা দিয়ে সাহায্য করার পক্ষে নই: শাহরুখ

পরবর্তী

ইউরোপে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হচ্ছে না

পরবর্তী

ইউরোপে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল হচ্ছে না

মানবতার সেবায় এগিয়ে আসুন

সর্বশেষ

স্পেন বনাম আর্জেন্টিনা: ফাইনালের আগে পরিসংখ্যান কী বলে?

জুলাই ১৯, ২০২৬

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছেন বাংলাদেশের তারকারা

জুলাই ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ সৌর সেচযন্ত্র দেখাচ্ছে নতুন সম্ভাবনা

জুলাই ১৯, ২০২৬
ছবি: কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ (সংগৃহীত)।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬

মাথা উঁচু করে বাঁচতে চান জুলাইয়ের আহতরা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT