চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা মহামারীর মধ্যে আরেক শঙ্কা আগাম বন্যা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫৮ অপরাহ্ণ ০৬, জুন ২০২১
সম্পাদকীয়
A A
বন্যা

গত এক বছরেরও বেশি সময় ধরে দেশে নিয়ন্ত্রণহীন করোনাভাইরাসকে মোকাবিলা করতে গিয়ে বলা চলে প্রায় প্রতিটি ক্ষেত্রেই নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছে সরকারকে। বিশেষ করে করোনা রোগীদের চিকিৎসাসেবা এবং কাজ হারানো হতদরিদ্র মানুষকে খাবারের ব্যবস্থা করতে গিয়ে সেই সীমাবদ্ধতা নগ্নভাবে সামনে এসে দাঁড়িয়েছে। এমনকি অনেক চেষ্টার পরও অচল হয়ে থাকা শিক্ষার চাকা সচাল করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতি দেখা গেছে আরও অনেকক্ষেত্রেই।

এতকিছুর পরও বলতে হবে করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিশ্বের অনেক অনেক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের যে ভয়াবহ অবস্থা আমরা দেখেছি, তেমন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। সেটা যে কোনো কারণেই হোক না কেন; বাংলাদেশ এখনো করোনাভাইরাসের কাছে পরাজিত হয়নি।

করোনাভাইরাস নিয়ে দেশ-জাতি যখন চিন্তিত, তখন আরেক শঙ্কার খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি মাসের শুরুতে আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে প্রতিষ্ঠানটি বলছে, বঙ্গোপসাগরে একাধিক গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। আছে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও। আর ভারী বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আকস্মিক বন্যা হতে পারে।

আমরা এরই মধ্যে জেনেছি, প্রতিবেশী দেশ ভারতে আগাম বন্যা শুরু হয়ে গেছে। কেরালাসহ কয়েকটি রাজ্যে সেই বন্যার পানি ঢুকেও পড়েছে। এই ঘটনা আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কাকে অনেকটাই নিশ্চিত করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে, ভারতের বন্যার এই পানি শেষ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে প্লাবিত করে নতুন বন্যার জন্ম দেয়।

এই অবস্থায় আমাদের বসে থাকার সুযোগ নেই। কেননা আগাম বন্যা মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে দেশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং খেতের ফসল রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি করোনাকালে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে বন্যার্তদের আশ্রয় ও খাবার নিশ্চিত করতে হবে। এটা ঠিক, অভিজ্ঞতার কারণেই যে কোনো প্রাকৃতিক দুযোর্গ মোকাবিলায় বাংলাদেশ পৃথিবীর অনেক দেশের তুলনায় এগিয়ে। তারপরও প্রস্তুতি নিয়ে রাখলে যে কোনো পরিস্থিতি মোকাবিলা অনেকটা সহজ হয়ে যায়।

আমরা মনে করি, আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, তাকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শুধু তাই নয়, সেই অনুযায়ী প্রস্তুতিও নিতে হবে। তাতে জনগণের জানমাল রক্ষার সুযোগ অনেকটা বাড়বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসবন্যাবর্ষাবৃষ্টিভারি বৃষ্টিপাত
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬

ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে: বাবর

মে ১৭, ২০২৬

ব্যাটিংয়ে জোর দিয়ে ম্যাচ জয়ের পরিকল্পনা বাংলাদেশের

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT